admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২০ ৬:৪১ অপরাহ্ণ
ঠাকুরগাঁও একতা প্রতিবন্ধী স্কুলের হিফয খানায় ক্ষুদে হাফেজদের মাঝে মাস্ক বিতরণ। আজ ১৩ আগস্ট ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুলের হিফয খানায় ক্ষুদে হাফেজদের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
সরকারি নির্দেশনা মতে হিফযখানা গুলোতে মাদ্রাসা শিক্ষা চালু হলেও সেখানে স্বাস্থ্য বিধি মেনে ও মাস্ক পরিধানের বিষয়ে নিশ্চিত করণে তিনি প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেন। উক্ত মার্ক্স বিতরনে সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক আমিরুল ইসলাম ও শিক্ষার্থী সহ শিক্ষক মন্ডলী।