হোম
অপরাধ

জন্ম নিবন্ধনে নামে হয়রানি ও অতিরিক্ত টাকা আদায়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২২ ১১:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে, শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুযায়ী জন্মনিবন্ধনের জন্য কোনো ফি নেওয়া হয় না। শিশুদের ৫ বছর বয়স পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের ওপরে সব বয়সীদের জন্য ৫০ টাকা ফি নেওয়ার নিয়ম করে দিয়েছেন বাংলাদেশ সরকার। সরকারের এই নিয়ম মানছেন না পীরগঞ্জ উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, ওমর ফারুক,পবিন চন্দ্র,ও রাব্বি । সরকারী নিয়মে ৫০ টাকার জায়গায় ২৫০ থেকে ৩০০,৪০০, ৫০০,১০০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন বলে অভিযোগ করেছেন ওই ইউনিয়নে বাসিন্দারা। সরেজমিনে গিয়ে

জানা যায়, সরকারি নিয়ম উপেক্ষা করে জন্ম সনদের জন্য ৮নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে অতিরিক্ত ফি আদায় করছে তারা । অন্যদিকে উদ্যোক্তাদের দুর্ব্যবহারে অনেকেই অতিষ্ঠ। সাম্প্রতিক সময়ে ৩ জন উদ্যোক্তার একজন নূরুল আমিন ছেলে ওমর ফারুক, প্রতিনিয়ত বিভিন্ন ভাবে জন্ম নিবন্ধনের অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে হয়রানি করছেন। বিষয়টি নিয়ে ফুসে উঠেছে ঐ এলাকার লোকজন। এরই মধ্যে জন্মনিবন্ধনে করতে সেবা প্রার্থীর কাছে ওই অভিযুক্ত উদ্যোক্তা দুটি জন্মনিবন্ধন তৈরী করতে ৫০০ হতে ৬০০ টাকা চাওয়ার কথা বলছেন ভু

ক্তভোগীরা, দৌলতপুর, কাস্তোর, পশ্চিম মল্লিকপুর এলাকার ফজলু ও জীবন, বকুল চন্দ্র রায় নামে তিনজন যুবক জন্মনিবন্ধন করতে আসলে তারা বলেন দুটি জন্মনিবন্ধনের জন্য কত টাকা দিতে হবে! তখন ওমর ফারুক বলেন কত দিবা ৫০০ দিবা। পরে ওই শিক্ষার্থীরা নতুন নিয়মে ৫০ টাকা লাগে বলে জানায়। ওমর ফারুক জবাবে বলেন, কোনো ইউনিয়নে ২৫০ টাকার কমে জন্মনিবন্ধন করে তোমরা দেখাতে পারবে?১০ ইউনিয়নে ঘুরে আস, এর কমে কেউ করে না। জন্মনিবন্ধন করতে আসে সেলিম নামে ভুক্ত ভোগীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ৫০ টাকার জন্মনিবন্ধনে ২৫০টাকা নিচ্ছেন ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক দুইটি জন্মনিবন্ধনের জন্য ৫০০ টাকা দিতে হয়েছে তাকে।

একই এলাকার মিজানুর রহমান ছেলের জন্মনিবন্ধন করতে এসেছিলেন তিনি বলেন সরকার নতুন নিয়মে জন্মনিবন্ধনের জন্য ৫০ টাকা ফি করলেও তাদের কাছ থেকে ২০০ টাকা নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকার পাশাপাশি অনেক কে হয়রানির শিকার হতে হয়। এদিকে জন্ম নিবন্ধন করতে আসা এক বৃদ্ধা উদ্যোক্তা ওমর ফারুকের কক্ষে ঢুকতে গেলে উদ্যোক্তা ফারুক তার রুমে ঢুকতে না দিয়ে দরজায় জোরে ধাক্কা দিলে বৃদ্ধার মাথা ফেটে যায়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে কথা হয় অত্র ইউনিয়নের সচিব আশরাত পারভিনের সঙ্গে তিনি বলেন সরকারি নিয়মে ৫০ টাকা করে জন্ম নিবন্ধনে নিচ্ছি তবে উদ্যোক্তারা অতিরিক্ত টাকা নিচ্ছে এটা ঘটনা সত্য ।

এ বিষয়ে ৮নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, বলেন সরকারি ফি এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোন সুযোগ নেই। বিষয়টা আমি খতিয়ে দেখব, উদ্যোক্তারা যদি অতিরিক্ত ফি আদায় করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে । আর বৃদ্ধার মাথা ফাটার বিষয় টা সমাধানের জন্য আগামীকালকে বসা হবে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। উদ্যোক্তারা অতিরিক্ত টাকা নিলে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 4 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 4 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 22 hours আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 1 day আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 3 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 3 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক