admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২০ ৭:৫৫ অপরাহ্ণ
মোঃ সেতাউররহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ দরিদ্র, অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বঙ্গমাতা’র ৯০ তম জন্মবার্ষিকী “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতন নেছার ৯০ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তাজকির-উর-জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক মোসাঃ সাহিদা আখতার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ ইয়াসমিন সুলতানা রুমা, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিুকল আলম প্রমুখ।