হোম
আন্তর্জাতিক

 এক নারী একই সঙ্গে ১০টি শিশুর জন্ম দিয়েছেন যা একটি নতুন বিশ্ব রেকর্ড হতে পারে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুন, ২০২১ ২:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

এক নারী একই সঙ্গে ১০টি শিশুর জন্ম দিয়েছেন যা একটি নতুন বিশ্ব রেকর্ড হতে পারে। দক্ষিণ আফ্রিকার একজন নারী একই সঙ্গে ১০টি বাচ্চার জন্ম দিয়েছেন, যা একটি নতুন বিশ্ব রেকর্ড হতে পারে। সদ্য ভূমিষ্ঠ শিশুগুলোর মায়ের নাম গোসিয়াম থমারা সিথোল।তার স্বামী বলেন, গোসিয়াম থমারা সিথোলের পেট স্ক্যান করে তারা জানতে পেরেছিলেন যে তার গর্ভে আটটি সন্তান রয়েছে।তবে শেষ পর্যন্ত পরপর ১০টি শিশু জন্ম নেয়ায় তারা রীতিমত অবাক হয়ে যান। তারা ভাবতেও পারেননি যে তাদের ডেকুপ্লেটস হবে।

সাতটি ছেলে এবং তিনটি মেয়ে। আমি খুশি। আমার এতো ভালো লাগছে যে সেটা প্রকাশ করতে পারছি না” – সন্তানগুলো ভূমিষ্ঠ হওয়ার পর স্বামী তেবোহো সোতেতসি প্রিটোরিয়া নিউজকে এ কথা বলেন। দক্ষিণ আফ্রিকার এক কর্মকর্তা একজন নারীর এতোগুলো শিশু একসাথে প্রসব করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে আরেকজন কর্মকর্তা বলেছেন যে তারা এখনও শিশুগুলোকে দেখতে পাননি। ওই দম্পতির পরিবারের এক সদস্য – যিনি নাম প্রকাশ করতে চাননি – তিনি জানিয়েছেন যে গোসিয়াম সিথোলের ১০টি বাচ্চা হয়েছে – পাঁচটি প্রাকৃতিক উপায়ে এবং পাঁচটি সিজারিয়ান অপারেশন করে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে যে এটি একটি বিশ্ব রেকর্ড কি-না, তা জানতে তারা মিসেস সিথোলের ঘটনাটি তদন্ত করছেন। এর আগে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে একই সঙ্গে আটটি শিশুর জন্ম দিয়ে এক নারী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিলেন। গত মাসে মালির ২৫ বছর বয়েসী হালিমা সিসি নয়টি বাচ্চার জন্ম দিয়েছিলেন – যারা মরক্কোর একটি ক্লিনিকে বেশ ভালো অবস্থায় আছে বলে জানা গেছে। যেসব মায়ের গর্ভে এমন বড় সংখ্যক সন্তানের ভ্রূণ তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেই গর্ভাবস্থা অকালেই শেষ হয়ে যায়।

একই সঙ্গে তিনটির বেশি শিশু জন্ম দেয়াই একটি বিরল ঘটনা এবং প্রায়শই ফার্টিলিটি চিকিৎসার ফলে এমন অধিক সংখ্যক শিশু জন্মে থাকে। তবে দক্ষিণ আফ্রিকার এই দম্পতি দাবি করছে যে নারীটি প্রাকৃতিকভাবেই গর্ভধারণ করেছিলেন। প্রার্থনা এবং নির্ঘুম রাত সাইত্রিশ বছর বয়সী সিথোল এর আগে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন, যাদের বয়স এখন ছয় বছর।
গর্ভধারণের ২৯ সপ্তাহের মধ্যে সোমবার সন্ধ্যায় প্রিটোরিয়া শহরে তিনি সন্তান প্রসব করেন। সন্তান জন্মদানের পর মা সুস্থ আছেন বলে জানা গেছে।

এক মাস আগে প্রিটোরিয়া নিউজের সাথে কথা বলার সময় সিথোল বলেছিলেন যে তাকে গর্ভাবস্থার শুরুতে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সামনে কি দিন আসতে যাচ্ছে, এমন দুশ্চিন্তা নিয়ে একের পর একের নির্ঘুম রাত কাটিয়েছেন তিনি। সুস্থ সন্তান জন্মের জন্য রাত জেগে প্রার্থনা করেছেন। আমার গর্ভে এতোগুলো বাচ্চার জায়গা কিভাবে হবে? তারা কি বেঁচে থাকবে? তিনি নিজেকে প্রশ্ন করতেন। তবে চিকিৎসকরা আশ্বাস দিয়েছিলেন যে বাচ্চাদের জায়গা করতে তাঁর গর্ভ প্রসারিত হচ্ছে।

সিথোল বেশ পায়ের ব্যথায় ভুগতেন এবং চিকিৎসকরা দেখতে পেলেন যে তার গর্ভের দুটি সন্তান ভুল টিউবের মধ্যে আছে। সেই সমস্যা ঠিক করার পর থেকে আমি ভালো আছি। বাচ্চাদের দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না, প্রিটোরিয়া নিউজকে এক মাস আগে এই কথা বলেছিলেন তিনি। সিথোলের স্বামী আরও বলেছেন যে আনন্দে তিনি আকাশে ভাসছেন, এবং তিনি এই শিশুদের ঈশ্বরের মনোনীত শিশু” বলে মনে করেন। এটি একটি অলৌকিক ঘটনা, আমি যার প্রশংসার দাবিদার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 8 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 13 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 19 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 22 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 1 day আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক