admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ
উপসচিব পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। জেলা প্রশাসকের (ডিসি) অধীন স্থানীয় সরকারের উপ-পরিচালক পদে তাদের বদলি করা হয়েছে বলে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, ৩৫ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে জেলা প্রশাসকের অধীন স্থানীয় সরকারের উপ-পরিচালক করা হয়েছে।
এর মধ্যে ৩৪ জন কর্মকর্তা বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং একজনকে রংপুর সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।