হোম
আন্তর্জাতিক

ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনি রকেট বৃষ্টিতে ঘুম হারাম, জ্বলছে ইসরায়েল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ মে, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনি রকেট বৃষ্টিতে ঘুম হারাম, জ্বলছে ইসরায়েল। বর্বরতা ও বিমান হামলার বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার প্রতিরোধ যোদ্ধারা। অপারেশন আল কুদস সোর্ড নামের এই অভিযানে অন্তত দেড় হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মুহুর্মুহু এসব হামলা ঠেকাতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ​আয়রন ডোম। দেশটির অত্যাধুনিক এই সুরক্ষা বলয় ভেদ করে একের পর এক রকেট আসড়ে পড়ছে লক্ষবস্তুতে।

israeli airstrikes in gaza

এর মধ্যে মঙ্গলবার রাতে ছোঁড়া ফিলিস্তিনি রকেট ইসরায়েলের আশকেলনের একটি পাইপলাইনে আঘাত হানে। এতে জ্বালানি ট্যাংকারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চ্যানেল-১২ বলছে, হামলায় আশকেলন বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ না হলেও ব্যাপাক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি স্বীকার করেছে তেল আবিব কর্তৃপক্ষ।

দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে আলজাজিরা জানায়, গত কয়েক দিনে গাজা থেকে দেড় হাজার রকেট ছুঁড়েছে ফিলিস্তিনিরা। রাজধানী তেল আবিবসহ বিভিন্ন এলাকা ও স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এর মধ্যে গত তিন দিনে হামাসের রকেট হামলায় অন্তত ৬ জন ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে মঙ্গলবার রাতে মারা যান ৩ জন। এসব হামলায় আহত হয়েছেন আরো কয়েক ডজন ইসরায়েলি।

ফিলিস্তিনি রকেট হামলার জেরে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে, গাজার বিভিন্ন স্থানে দফায় দফায় কয়েক শ’ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত কয়েক দিনের মধ্যে মঙ্গলবার রাত ও বুধবার ভোরে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে। এতে নতুন করে আরো ৮ জনসহ ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরো অনেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

israeli pipeline is burning

এর আগে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড শপথ করেছিল, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে দেশটির আশকেলন শহরকে ‘জাহান্নামে’ পরিণত করা হবে। পার্সটুডে জানায়, হামাস নিয়ন্ত্রিত ​গাজা উপত্যকা থেকে নতুন এই অভিযান পরিচালিত হচ্ছে একটি ‘জয়েন্ট অপারেশন রুমের’ মাধ্যমে। এর ফলে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো প্রথমবারের মতো সমন্বিত হামলা চালানোর সুযোগ পাচ্ছে। যা ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে।

বিবৃতিতে তারা জানিয়েছে, পবিত্র জেরুজালেম তথা আল কুদস এবং এলাকাটির জনগণকে মুক্ত করতে অভিযান শুরু হয়েছে। পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার প্রতিবাদে এই হামলা। ইসরায়েলের ভেতরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে জানিয়ে তারা বলছে, গাজা সীমান্তে একটি ইসরায়েলি গাড়িতে রকেট ছোঁড়ার মধ্য দিয়ে শুরু হওয়া এই হামলা ধাপে ধাপে বিস্তৃত করা হয়। এক পর্যায়ে দেশটির রাজধানী তেল আবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যে ব্যাপকভিত্তিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 9 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 15 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 20 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 23 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 1 day আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক