হোম
আন্তর্জাতিক

ইরাকে মার্কিন বাহিনীর গাড়ি বহরে হামলা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ইরাকে মার্কিন বাহিনীর গাড়ি বহরে হামলা। ইরাকের আদদিওয়ানিয়া প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে ফের রকেট হামলা হয়েছে। আজ মঙ্গলবার গাড়ি বহরটি স্থানীয় একটি রেস্টুরেন্টের কাছে পৌঁছালে হামলার শিকার হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, হামলার দায়ও কোনো গোষ্ঠী স্বীকার করেনি এ পর্যন্ত। সাবেরিন নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানায়, কাসরুল সুলতান রেস্টুরেন্টের কাছ দিয়ে যাচ্ছিল মার্কিন বাহিনীর সামরিক সরঞ্জামের ওই গাড়ি বহরটি। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই রকেট আঘাত হানে বলে জানিয়েছেন সেখানকার প্রত্যক্ষদর্শীরা।

আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই এই হামলার ঘটনা ঘটলো। এর আগে গত শনিবার ভোরেও একই ধরনের হামলা হয়েছিল মার্কিন বাহিনীর সামরিক সরঞ্জাম বহনকারী গাড়ি বহরে। ওই হামলা হয় ইরাক-কুয়েত সীমান্তের কাছে, যেখান দিয়ে কুয়েত থেকে ইরাকে অস্ত্র আনে মার্কিন বাহিনী। এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কিছুই প্রকাশ করা হয় না।

সাম্প্রতিক সময়ে ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। দেশটি থেকে মার্কিন সেনা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন ইরাকিরা। এমনকি মার্কিন সেনা প্রত্যাহার সংক্রান্ত একটি বিলও অনুমোদন করা হয়েছে ইরাকি পার্লামেন্টে। দেশটিতে ২০০৩ সালে হামলা চালায় মার্কিন বাহিনী। প্রসঙ্গত, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের আগ্রাসনে ক্ষমতাচ্যুত হয় তৎকালীন তালেবান সরকার।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে দুই দশক পর ফের আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। মার্কিন সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে ২০ বছরের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে ৩১ আগস্ট। এর ফলশ্রুতিতে ইরাক থেকে দ্রুত মার্কিন বাহিনী প্রত্যাহারের দাবি আরো জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 3 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 9 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 11 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 17 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 21 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 21 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 1 day আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক