হোম
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় নারীদের সেনা বাহিনীতে নিয়োগের জন্য তাদের কুমারী প্রমাণ করার প্রথা বন্ধ হচ্ছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২১ ১০:১৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

 রিদুইন নিঙ্গদার, স্টাফ রিপোর্টার ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশিয়ায় যেসব নারী সেনাবাহিনীর যে কোন শাখায় যোগদান করতে চায়, কয়েক দশক ধরে চালু প্রথা অনুযায়ী তাদের কুমারীত্বের পরীক্ষা দেয়ার বিধান আছে। তাদের হাইমেন বা সতীচ্ছদ অক্ষত আছে কিনা তা দেখার জন্য একাধিক আঙুল ব্যবহার করে এই পরীক্ষা চালানো হয়। এই পরীক্ষায় কুমারীত্ব প্রমাণ করতে ব্যর্থ হলে সেই নারীর আবেদন প্রত্যাখান করা হয় এবং সেনাবাহিনীতে কেরিয়ার গড়ার সেখানেই ইতি ঘটে।

ইন্দোনেশিয় সেনা বাহিনীর নারী সদস্য

ইন্দোনেশিয় সেনা বাহিনীর নারী সদস্য।

কোন কোন ক্ষেত্রে এমনকি সেনাবাহিনীর অফিসার যে নারীকে বিয়ে করবেন, সেই নারীকেও একই পদ্ধতিতে প্রমাণ করতে হয় যে বিয়ের আগে তার যোনিমুখের সূক্ষ্ম পর্দা বা সতীচ্ছদ ছেঁড়েনি। এই পরীক্ষা সেনাবাহিনীতে যোগদানের জন্য নারী আবেদন প্রার্থীদের সার্বিক মেডিকেল পরীক্ষার অংশ, যে পরীক্ষায় একজন নারীর সেনাবাহিনীতে যোগদানের জন্য শারীরিক সুস্থতা যাচাই করে দেখা হয়।

এ পরীক্ষা বিজ্ঞানসম্মত ভাবে অপ্রমাণিতঃ ইন্দোনেশিয়াতে কুমারীত্বের এই পরীক্ষা দিতে হয় শুধু নারী আবেদনকারীদের। মানবাধিকার সংগঠনগুলো বেশ কয়েক বছর ধরে এই প্রথাকে বৈষম্যমূলক এবং নিপীড়নমূলক বলে এর নিন্দা জানিয়ে আসছে। কুমারীত্ব পরীক্ষা মেয়েদের ওপর একটা লিঙ্গ-ভিত্তিক সহিংসতা এবং খুবই অপমানজনক একটা প্রথা, বলছেন ইন্দোনেশিয়ায় হিউমান রাইটস ওয়াচের গবেষক অ্যান্ড্রিয়াস হাসর্নো।

এই পরীক্ষায় নারীর যোনিতে দুই আঙুল ব্যবহার করে তার সতীচ্ছদ বা হাইমেন অক্ষত আছে কিনা অর্থাৎ সে কুমারী কিনা তা পরীক্ষা করা হয়,বলছেন মি. হাসর্নো। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া বহু নারী যারা মানবাধিকার সংগঠনটির সাথে কথা বলেছেন তারা বলেছেন এটি তাদের জন্য খুবই কষ্টকর পদ্ধতি।

কুমারীত্ব পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইস্যু করা পোস্টার

কুমারীত্ব পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইস্যু করা পোস্টার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালের নভেম্বর মাসে এক রিপোর্টে স্পষ্টভাবে তুলে ধরে যে এই পরীক্ষার মাধ্যমে কুমারীত্ব পরীক্ষা বিজ্ঞানসম্মত ভাবে অপ্রমাণিত পদ্ধতি। বিশ্বের প্রায় বিশটি দেশে এখনও প্রচলিত এই পদ্ধতিতে কুমারীত্ব পরীক্ষাকে অপমানজনক বলে বর্ণনা করা হয়। কুমারীত্ব পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কী বলছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলেন, কোন নারীর সতীচ্ছদ অক্ষত থাকা বা না থাকার সাথে সে কোন যৌন সংসর্গ করেছে কিনা তার কোন যোগসূত্র নেই। বিজ্ঞানীদের মতে ”কুমারীত্ব বলে চিকিৎসা পরিভাষায় কিছু নেই। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান আন্দিকা পেরকাসা এখন ঘোষণা করেছেন যে, যেসব নারী সশস্ত্র বাহিনীতে যোগদোনের জন্য আবেদন করবেন, তাদের এধরনের পরীক্ষা করাতে হবে না।

এর আর প্রয়োজন হবে না। নির্বাচন প্রক্রিয়ার মূল লক্ষ্য কারো স্বাস্থ্যের অবস্থা যাচাই করে দেখা, এ মন্তব্য করে তিনি বলেন সেনা বাহিনীতে যোগদানের জন্য এই পরীক্ষা অবাঞ্ছিত। তিনি বলেন এখন থেকে নারীরা শারীরিক প্রশিক্ষণে অংশ নেবার জন্য সক্ষম কিনা সেটা মূল্যায়ন করেই প্রার্থীদের যোগ্যতা বিবেচনা করা হবে।

ইন্দোনেশিয় সেনা বাহিনীর নারী সদস্যরা

নারীরা সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ফিট কিনা এখন থেকে সেটাই শুধু বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দেশটির সেনা প্রধান সেনা প্রধান সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এখন আঞ্চলিক ও ব্যাটালিয়ানের কমান্ডারদের এই নির্দেশ মানতে হবে এবং অপমানজনক এই পরীক্ষা যে অবৈজ্ঞানিক তা স্বীকার করে নেবার দায়িত্ব তাদের ওপরও বর্তাবে।

সেনা বাহিনীর দৃষ্টান্ত যাতে নৌ ও বিমান বাহিনীর শীর্ষ কমান্ডাররাও অনুসরণ করেন এবং এই প্রথার অবসান ঘটান, সে ব্যাপারেও চাপ বাড়াতে হবে,” মি. হাসর্নো এক ইমেলে জানান। এই সিদ্ধান্ত শুধু সেনাবাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর সকল শাখার ক্ষেত্রে প্রযোজ্য হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশাবলী প্রকাশ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 5 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 10 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 13 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 18 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 22 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 23 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 1 day আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক