হোম
নির্বাচিত কলাম

আদমদীঘিতে ২৩০টি হাসকিং চাল কল বন্ধ সাত হাজার শ্রমিক কাজ হারিয়ে বেকার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুন, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: একটানা লোকসানে ব্যবসার মূলধন হারানোর কারণে শষ্যভান্ডার খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলার ২৩০টি চাল কল (হাসকিং মিল) বন্ধ হয়ে গেছে।

এ সমস্ত চালকলের মধ্যে ১৭৮টি একেবারে বন্ধ এবং ৫২টি চালকল সরকারের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক চাল সরবরাহ করতে না পারায় তাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। বর্তমানে উপজেলায় ৫৪টি সাধারণ চালকল (হাসকিং) এবং ১১টি স্বয়ংক্রিয় (অটোমেটিক) চালকল চালু রয়েছে। অধিকাংশ চালকল বন্ধ হয়ে যাওয়ায় চালকলের সাথে সংশ্লিষ্ট প্রায় সাত হাজার শ্রমিক তাদের কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন।

বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন। আদমদীঘি উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট সাধারণ চালকলের সংখ্য ২৮৪ টি এবং স্বয়ংক্রিয় চালকলের সংখ্যা ১৪টি। চুক্তি ভঙ্গ করায় ৫২টি সাধারণ চালকল এবং তিনটি স্বয়ংক্রিয় চালকলের লাইসেন্স স্থগিত করা হয়েছে। বর্তমানে ১১টি স্বয়ংক্রিয় এবং ৫৪টি সাধারণ চালকল চালু রয়েছে। চলতি আমন মৌসুমে উপজেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৭শ মেট্রিক টন। সংগৃহিত চালের মধ্যে প্রায় ৪ হাজার মেট্রিক টন সরবরাহ করেছে স্বয়ংক্রিয় চালকল বাকি ৭শ মেট্রিক টন সরবরাহ করেছে সাধারণ চালকল।

খোঁজ নিয়ে জানা গেছে, ধান সমৃদ্ধ এলাকা এবং দেশের সর্ববৃহৎ খাদ্য গুদাম (সান্তাহার সিএসডি ও সাইলো) এই উপজেলায় অবস্থিত হওয়ায় ৯০ দশকের পর থেকে ব্যাঙের ছাতার মত এখানে চাতাল ব্যবসা গড়ে ওঠে। অনেকে ফসলের জমিতেই চাতাল তৈরি করে চালকলের ব্যবসা শুরু করে। ব্যবসায় ভাল মুনাফা হওয়ায় এর ধারাবাহিকতা চলতে থাকলেও এক পর্যায়ে এর গতি থেমে যায় ২০০০ সালের পর থেকে এলাকায় একের পর এক স্বংয়ক্রিয় চালকল গড়ে ওঠায়। ধান সেদ্ধ ও শুকানো ছাড়াই স্বয়ংক্রিয় চালকলে সরাসরি কাঁচা ধান থেকে দ্রæত চাল উৎপাদন হওয়ায় থেমে যায় সাধারণ চালকলের ব্যবসা।

স্বয়ংক্রিয় চালকলের সাথে ব্যবসায়ীক প্রতিযোগিতায় টিকতে না পেরে লোকসানে একের পর এক সাধারণ চালকল বন্ধ হতে থাকে। সান্তাহার শহরের মুসফিক চালকলের স্বত্বাধিকারি মতিউর রহমান জানান, তার একটি সাধারণ চালকলে ১৫ দিনে ধান ছাটাইয়ের ক্ষমতা ১৫৪ মেট্রিক টন, প্রতি দিন ধানের প্রয়োজন হয় ১৪০ পেশা হারিয়ে ৭ হাজার শ্রমিক বেকার বস্তা (প্রতি বস্তা ৭৫ কেজি) কিন্তু শহরের বৈশাখী নামের স্বয়ংক্রিয় চালকলে ১৫ দিনে তিনটি ইউনিটে ছাঁটাই ক্ষমতা ৪৮ হাজার মেট্রিক টন। প্রতিদিন এই চালকলে ধান প্রয়োজন হয় তিন হাজার মেট্রিক টনেরও বেশি। উৎপাদন ক্ষমতার বিশাল ব্যবধানের সাথে তাল মেলাতে না পারার কারনে বন্ধ হতে থাকে একের পর এক সাধারণ চালকল।

চাল কল ব্যবসায়ী হেলালুর রহমান বলেন, নানা কারণে স্বয়ংক্রিয় চালকল ব্যবসায়ীদের সাথে আমরা টিকতে পারছি না। এর অন্যতম কারণগুলোর মধ্যে ধান থেকে চাল উৎপাদনের আনুপাতিক হার। সাধারণ চালকলে প্রতি মণে ধান থেকে চাল উৎপন্ন হয় ২৫ কেজি অথচ স্বয়ংক্রিয় চালকলে প্রতি মণে উৎপন্ন হয় প্রায় ২৮ কেজি।

সাধারণ চালকলে ধান থেকে গুড়া ও তুষ বের হয়, যার মূল্য অনেক কম পক্ষান্তরে স্বয়ংক্রিয় চালকলে ছয়শ মণ ধান থেকে চালের কুড়া বের হয় প্রায় ৪০ বস্তা। এ সমস্ত কুড়ার প্রতি ৫০ কেজি ওজনের বস্তার মূল্য প্রায় দুই হাজার টাকা। চালের কুড়া থেকে ভোজ্য তেল ও মাছসহ পশু খাদ্য তৈরি হওয়ায় বাজারে এর চাহিদা অনেক গুনে বেশি। এছাড়া স্বয়ংক্রিয় চালকল মালিকরা স্বল্প সুদে ব্যাংক থেকে মোটা’ অংকের লোন পাওয়ায় ধান কাটার পর পরই বেশি করে ধান কিনে রাখতে পারেন, যেটি সাধারণ চালকল মালিকরা পারেন না। ব্যবসায়ী মতিউর রহমান আরোও বলেন, বর্তমানে বাজারে ধানের বেশি হওয়ায় চাল তৈরি করে লাভ হচ্ছে না। প্রতি মণ ধান কেনাসহ উৎপাদন খরচ পরছে প্রায় ২৪শ টাকা কিন্তু চাল বিক্রি হচ্ছে ২২ শ ৫০ টাকা। প্রতি মণে লোকসান হচ্ছে দেড় থেকে দুইশ টাকা। আদমদীঘি উপজেলার আরেক ব্যবসায়ী হানিফ উদ্দিন জানান, দুইশ’র বেশি চালকল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ হারিয়ে বেকার হয়ে গেছে। এ সকল শ্রমিকরা বর্তমানে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। মতি চালকলের নারী শ্রমিক রেহেনা বেগম, মর্জিনা বেগম, আনিসুর ইসলামসহ কয়েকজন বলেন, মিল বন্ধ হয়ে যাওয়ায় আমরা বর্তমানে একেবারে বেকার।

পরিবারের সদস্যরা এক বেলা খেয়ে দুবেলা না খেয়ে দিন পার করছেন। কেউ কেউ এ পেশা ছেড়ে বিকল্প পেশায় চলে যাচ্ছেন। আদমদীঘি উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম রব্বানী সাধারণ চালকল বন্ধ হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, স্বয়ংক্রিয় চালকলের সংখ্যা বৃদ্ধি পাওয়া, ধানের দাম বেড়ে যাওয়া ও মূলধন হারানোসহ বিভিন্ন কারণে সাধারণ চালকল বন্ধ হয়ে যাচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 6 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 15 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক