হোম
আন্তর্জাতিক

আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ থেকে বেঁচে যাওয়া ছয়জন চীনা যাত্রীর পরিণতি কী হয়েছিল? 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২১ ১১:২৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ থেকে বেঁচে যাওয়া ছয়জন চীনা যাত্রীর পরিণতি কী হয়েছিল? টাইটানিক থেকে বেঁচে যাওয়া চয় চীনা নাগরিকের তিন জন। (বাঁ থেকে) আ লাম, ফ্যাং ল্যাং এবং লিং হি ১৯১২ সালের ১৫ই এপ্রিল রাতে আটলান্টিক মহাসাগরে যখন টাইটানিক জাহাজটি ডুবে যায়, তখন কয়েক হাজার যাত্রীর জায়গা হয় সাগরের বরফ ঠাণ্ডা পানি। ডুবন্ত জাহাজটির লাইফবোটগুলোর মধ্যে একটি পরে ফিরে এসে খোঁজার চেষ্টা করেছিল পানিতে কেউ তখনও বেঁচে আছে কিনা।

রাতের আঁধারে ঐ নৌকার উদ্ধারকারীরা এক চীনা যুবককে খুঁজে পেয়েছিল যে তখনও ডুবে যাওয়া টাইটানিকের একটি কাঠের দরজা ধরে ভাসছিল এবং প্রাণে বেঁচেছিল। চীনা ঐ যুবকের নাম ছিল ফ্যাং ল্যাং। ১৯৯৭ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র টাইটানিকে হিমশীতল পানিতে ভাসমান আধমরা ঐ যুবকের উদ্ধারের দৃশ্যটি ছিল। কিন্তু শুধু ফ্যান ল্যাং নয়, টাইটানিক থেকে বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে সে ছাড়াও আরো পাঁচজন চীনা নাগরিক ছিলেন। অলৌকিকভাবে সেই রাতে প্রাণে বেঁচে গেলেওে দুর্ভাগ্য, দু:সময় পিছু ছাড়েনি ঐ ছয়জন চীনার। টাইটানিক থেকে রক্ষা পাওয়া যাত্রীদের নিউ ইয়র্কের এলিস আইল্যান্ডের অভিবাসন অফিসে নিয়ে আসার ২৪ ঘণ্টার মধ্যে আমেরিকা থেকে ঐ ছয়জন চীনাকে বহিষ্কার করা হয়।

১৯১২ সালে টাইটানিক জাহাজ ডোবার খবর পাওয়ার পর নিউ ইয়র্কের দেয়ালে সাঁটা পত্রিকা পড়ার জন্য মানুষের ভিড়

কারণ সে সময় আমেরিকায় একটি আইন ছিল যে, কোনো চীনা নাগরিককে সেদেশে ঢুকতে দেওয়া হবে না। টাইটানিকের ইতিহাস থেকে এই ছয়জন চীনা এতদিন উধাও ছিলেন। তবে ঐ ট্রাজেডির ১০৯ বছর পর সম্প্রতি প্রাণে বাঁচা ঐ ছয়জন চীনাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে যেটি চীনে প্রদর্শিতও হয়েছে। ঐ তথ্যচিত্রে টাইটানিক ডোবার এবং ঐ ছয়জনের রক্ষা পাওয়ার পর্বই শুধু নয়, পরে তাদের ভাগ্যে কী হয়েছিল তাও জায়গা পেয়েছে। তখনকার আমেরিকায় অভিবাসী বিদ্বেষ, বর্ণ বিদ্বেষের চিত্রও তুলে ধরা হয়েছে।

কারা টাইটানিকের ঐ ছয় চীনা যাত্রীঃ তাদের নাম ছিল – লি বিং, ফ্যাং ল্যাং, চ্যাং চিপ, আ লাম, চুং ফু এবং লিং হি। ধারণা করা হয়, পেশায় তারা নাবিক ছিলেন এবং কাজের উদ্দেশ্যে তাদের চূড়ান্ত গন্তব্য ছিল ক্যারিবিয় দ্বীপপুঞ্জের কোথাও। দ্য সিক্স নামে তথ্যচিত্রটির নির্মাতা ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা আর্থার জোনস্ বলেন, ঐ ছ’জনের দলটি সম্পর্কে খুবই কম কথা তখন হয়েছে। তারা একরকম অজানাই রয়ে গেছেন। টাইটানিকের যাত্রী তালিকায় তাদের নাম ছিল। টাইটানিকের ডোবা নিয়ে সেসময় মিডিয়াতে দিনের পর দিন যেসব খবর হয়েছিল তার কয়েকটিতে তাদের কথা খুব সংক্ষিপ্ত আকারে ছিল।

টাইটানিক থেকে যারা বেঁচেছিলেন, তাদের নিয়ে মিডিয়ায় তখন বিস্তর মাতামাতি হয়েছিল। কিন্তু ইতিহাসবিদ এবং গবেষকদের মতে, শুধু ঐ ছয়জন চীনার কপালেই জুটেছিল দুর্নাম, নিন্দা আর কটূক্তি। আর এর পেছনে ছিল তখনকার পশ্চিমা সমাজে চীন এবং চীনা বিদ্বেষ। টাইটানিক ডোবার কয়েক দিন পর ব্রুকলিন ডেইলি ঈগল নামে একটি পত্রিকায় এক রিপোর্টে ঐ ছয় চীনাকে  জীব হিসাবে বর্ণনা করে বলা হয় বিপদের গন্ধ পাওয়ার সাথে সাথেই তারা লাফ দিয়ে লাইফ বোটে চড়ে বসেছিল এবং পরিচয় গোপন রাখার জন্য সিটের নিচে মুখ ঢেকে রেখেছিল। কিন্তু নতুন এই তথ্যচিত্রটি তৈরির জন্য করা গবেষণায় দেখা গেছে এ ধরনের কথা ছিল পুরোপুরি মনগড়া।

টাইটানিকের এক টিকেটে ছয় চীনার নাম

টাইটানিকের লাইফবোটের হুবহু আদলে তৈরি নৌকা তৈরি করে দ্য সিক্সের প্রযোজনা দলটি দেখেছেন ঐ রকম নৌকার সিটের নিচে লুকিয়ে থাকা অসম্ভব ছিল। তথ্যচিত্রটির পরিচালক মি. জোনস্‌ বলেন, আজও আমরা একই প্রবণতা দেখছি। মিডিয়া বিনা কারণে অভিবাসীদের অপরাধী হিসাবে টার্গেট করছে। সেসময় পশ্চিমা অনেক মিডিয়ার রিপোর্টে বলা হয় যে লাইফবোটে জায়গা পেতে ঐ চীনারা মেয়েদের পোশাক পরে ছিল । টাইটানিক নিয়ে গবেষণা করেছেন ঐতিহাসিক টিম মালটিন। তিনি বলেন, প্রাণে বাঁচা ঐ ছয় চীনা লাইফ বোটে লুকিয়ে ছিলেন বা নৌকায় জায়গা পেতে নারীর ছদ্মবেশ ধারণ করেছিলেন এমন কোনই প্রমাণ নেই। তিনি বিবিসিকে বলেন, মিডিয়া এবং অনেক মানুষ সেসময় এসব কথা স্রেফ বানিয়েছিল।

টাইটানিকের যে পুরুষ যাত্রীরা প্রাণে বেঁচেছিলেন তাদেরকে সেসময় এমনিতেই কিছুটা সন্দেহের চোখে দেখা হতো। বলা হতো তারা হয়ত সুযোগ সন্ধানী, স্বার্থপর। নারী এবং শিশুদের কথা না ভেবে তারা নিজেদের প্রাণ বাঁচিয়েছিলেন। মি. মালটিনের মতে, চীনা ঐ যাত্রীরা বরঞ্চ অন্যদের সাহায্য করার চেষ্টা করছিলেন। যেমন, ফ্যাং ল্যাং নামে যে চীনা যুবক জাহাজের দরজা ধরে ভাসছিলেন, উদ্ধার হওয়ার পর তিনি ঐ লাইফ বোটটি চালিয়েছিলেন এবং নৌকার সবাইকে নিরাপদে রাখতে সাহায্য করেছিলেন।

দুর্ঘটনার পর তাদের ভাগ্যে কী জুটেছিল?
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ঐ ছয় চীনা নাগরিককে কিউবাতে পাঠিয়ে দেওয়া হয়। কিছুদিন পর অবশ্য তারা ব্রিটেনে চলে আসেন। প্রথম বিশ্বযুদ্ধের জন্য ব্রিটেনের অধিকাংশ নাবিক তখন সেনাবাহিনীতে যোগ দেয়, ফলে নাবিকের সঙ্কট দেখা দেয়। সে কারণে নাবিকের চাকরি পেয়ে টাইটানিক দুর্ঘটনার পর থেকে অসুস্থতা চ্যাং চিপকে ছাড়েনি এবং ২০১৪ সালে তিনি নিউমোনিয়ায় মারা যান। লন্ডনে তাকে সমাধিস্থ করা হয়, তবে তার সমাধির কোনো চিহ্ন নেই। বাকি পাঁচজন ১৯২০ সাল পর্যন্ত ব্রিটেনে কাজ করেছেন। তাদের মধ্যে কেউ কেউ ব্রিটেনে বিয়ে করেন এবং তাদের সন্তানও হয়েছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সঙ্কটে ব্রিটেনে অভিবাসী বিদ্বেষ এতটাই তুঙ্গে উঠেছিল যে তারা কাউকে না জানিয়ে স্ত্রী-সন্তান ফেলে চলে গিয়েছিলেন। মি জোনস্ বলেন,  তাদের দোষ দেয়া যায় না। রাজনীতির কারণে ঐ পরিবারগুলোর পরিণতি খুবই করুণ হয়ে দাঁড়িয়েছিল, পরিস্থিতির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না।

ফ্যাং ল্যাংয়ের ছেলে টম ফং

আ লামকে বহিষ্কার করে হংকংয়ে পাঠিয়ে দেওয়া হয়। লিং হি ভারতের কলকাতার উদ্দেশ্যে একটি জাহাজে চড়ে বসেন। লি বিং কানাডায় অভিবাসী হয়ে চলে যান। আর ফ্যাং ল্যাং কয়েক বছর ধরে ব্রিটিশ জাহাজে কাজ করার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, যদিও সেই দেশ থেকে একসময় তাকে বিতাড়িত করা হয়েছিল। অতীত এবং বর্তমান পাশাপাশি টাইটানিক ডোবার বহুদিন পর যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলউকু শহরে ফ্যাং ল্যাংয়ের ছেলে টম ফংয়ের জন্ম হয়। তার পারিবারিক নামের সাথে এখন ইংরেজি শব্দ যোগ হয়েছে। কয়েক দশক ধরে টম তার বাবার অতীত অভিজ্ঞতার কথা জানতেনই না। তিনি বলেন, বাবা (ফ্যাং ল্যাং) কখনই তা নিয়ে কথা বলেননি। আমি বা মা কারো কাছেই কিছু বলেননি। মি ফ্যাং ১৯৮৫ সালে ৯০ বছর বয়সে মারা যান। মৃত্যুর ২০ বছর পর তার ছেলে ফং প্রথম পরিবারের একজন সদস্যের মুখে জানতে পারেন তারা বাবা টাইটানিকের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন। কিন্তু সেই রাতে এবং তারপর তার বাবার কী অভিজ্ঞতা হয়েছিল তা শোনেননি টম ফং।

মি ফং মনে করেন, যে মানসিক যন্ত্রণা তার বাবার হয়েছিল এবং তার সাথে যে কলঙ্ক তার এবং তার সঙ্গীদের ওপর চাপানো হয়েছিল তা নিয়ে হয়ত কুণ্ঠায় ভুগতেন তিনি। ‘অনেক গল্প আছে যে তারা মেয়েদের পোশাক পরে লাইফ বোটে জায়গা করে নিয়েছিলেন। তারপর নৌকায় লুকিয়েছিলেন এসব কথা সেসময় ছড়িয়ে পড়েছিল,’ বলেন টম ফং।

দ্য সিক্স তথ্যচিত্রের গবেষকরা যখন ঐ ছয় চীনার বংশধরদের অনেককে খুঁজে বরে করতে সক্ষম হন, তাদের অনেকেই কথা বলতে আগ্রহ দেখাননি। একশ বছর আগে যে দুর্নামের কালি ঐ ছয় চীনা নাগরিকের ওপর পড়েছিল সে কথা ভেবেই হয়ত পরিবারগুলোও কুণ্ঠিত। টম ফং অবশ্য বেশ খোলামেলা ছিলেন। তিনি বলেন উইসকনসিনে বড় হওয়ার পর তিনি দেখেছেন তার বাবাকে কীভাবে বর্ণবাদ মোকাবেলা করতে হচ্ছে। তার বাবাকে মার খেতেও দেখেছেন তিনি।

টাইটানিকে ডোবার পরপরেই ঐ ছয়জন চীনা যে বর্ণবাদের শিকার হয়েছিলেন, একশ বছরের বেশি সময় পরও করোনা ভাইরাসের প্যানডেমিকের কারণে আমেরিকাতে বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন চীনা বংশোদ্ভূতরা। সাম্প্রতিক মাস গুলোতে যুক্তরাষ্ট্রে চীনা বংশোদ্ভূতদের লক্ষ্য করে বর্ণবাদী হামলার হাজার হাজার ঘটনা ঘটেছে। তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, গায়ে থুতু ছেটানো হয়েছে, গালি-গালাজ করা হচ্ছে। মি ফং তার পরিবারের ইতিহাস বলতে রাজি হন কারণ তিনি মনে করেছেন মানুষ টাইটানিক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া চীনাদের সত্য কাহিনি মানুষ জানুক এবং সেই আলোকে বর্তমানকেও দেখুক । কারণ আপনি যদি ইতিহাস না জানেন, তাহলে অন্যায় ঘটতেই থাকবে, বলেন মি ফং।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 3 hours আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 4 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 13 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 19 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 1 day আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 1 day আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 1 day আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক