admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মে, ২০২০ ১১:৩৩ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার গণপরিবহনের ড্রাইভার,হেলপার ও দুঃস্থ কর্মহীন ৮৭টি পরিবারেরমাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনাক্রমে আজ সদর উপজেলার আকচা ১০০টি,করা রাজাগাও ২০০টি,বড়গাও ৪৬০টি,ও দেবীপুর ২০০টি কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত ও উপসহকারী কৃষি কর্মকর্তা। আজ ৫টি ইউনিয়নে ১০৪৬টি কর্মহীন পরিবারকে ত্রান বিতরণ করা হয়।

বেসরকারি পর্যায়ে ত্রান বিতরণ ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে জুলুম বস্তি নামক মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ৫ টাকার ঈদ বাজার প্রায় ৮০০ দুঃস্থ ব্যাক্তিদের মাঝে বিতরণ করে।এসময় তাদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ও সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। ইসলামিক রিলিফ কর্তৃক আয়োজিতসদর উপজেলার এতিম শিশু পরিবারের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ত্রান বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মি. আব্দুল্লাহ-আল-মামুন।