admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২০ ১২:৩৫ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন, বোদা প্রতিনিধি,পঞ্চগড়ঃ বোদা সাকোয়ায় একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন মোঃ ফজলুর রহমান। তিনি জানান তৃতীয় করোনা রোগী ১৯ বছরের এক ছেলে। ওই রোগীর মাঝে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তার রক্তের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হলে বৃহস্পতিবার সন্ধায় করোনা পজেটিভ রিপোর্ট আসে। পঞ্চগড় জেলায় এটি তৃতীয় করোনা রোগী শনাক্ত হয়েছে।
জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ১৭ এপ্রিল, দ্বিতীয় করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় ২৩ এপ্রিল, এবং বৃহস্পতিবার ২৪ এপ্রিল ৩য় করোনা রোগী পাওয়া গেছে। তৃতীয় করোনা রোগীর বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের হঠাত পাড়া – নতুন বস্তীতে। আক্রান্ত রোগী ময়মনসিংহে ইট ভাটার শ্রমিক হিসেবে কাজ করতো সেখান থেকে নিজ বাসায় ফিরেছেন।
বোদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করেছেন।