admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২০ ১০:৩৩ অপরাহ্ণ
সোহরাব হোসেন ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫নং ইউনিয়নের ৫ ওয়ার্ডের জীবনপুর

গ্রাম। এই গ্রামে প্রায় ৪০ টি বাড়ী, ঈদগাহ মাঠ, প্রাইমারী স্কুল, মসজিদ। এই রাস্তাটি দিয়ে চলাচল করে তিন গ্রামের মানুষ। বেশ কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, ফলে সামান্য বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে জনদুর্ভোগ বেড়ে যায়। ঐ গ্রামের ভুক্তভোগী সাজির উদ্দীন মুক্ত কলম প্রতিবেদককে বলেন – দীর্ঘ কয়েক বছর ধরে আমরা অতি কষ্টে এই রাস্তা দিয়ে চলাচল করছি, কিন্তু কেউ আমাদের এই কষ্ট দেখেও যেন না দেখার ভান করেন।
জীবনপুর থেকে তিনুয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় ৩ কি.মি. রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি নিজ উদ্যোগে সংস্কারের ব্যাপারে সাবেক হরিপুর ৫নং ইউপি চেয়ারম্যানের জানতে চাইলে তিনি বলেন গত পরশু আমি একটি বিচারে যাওয়ার জন্য ঐ রাস্তা দিয়ে গেলে আমি নিজেই দুর্ভোগের স্বীকার হই এবং আমার গাড়ী আটকে যায়। তিনি আরো বলেন, ঐ গ্রামের মনজুর মিলারের বাড়ীর পার্শ্বে মসজিদ, সেখানে ২০০ ফিট কাঁদা আর গর্ত। আজ ২০ টলি ইটের গুড়ো দিয়েছি, আগামীকাল আরো দেব। সাবেক এই চেয়ারম্যান আরো বলেন মানুষের সমস্যা দেখলে আমি ঠিক থাকতে পারি না, কোথাও কোন সমস্যা দেখা দিলেই আমি নিজ উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।
এলাকার আরো বেশ কয়েক জনের সাথে কথা বলে জানা যায় ঐ ইউনিয়নের ভবানন্দপুর, জীবন পুরের মানুষ রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোন লাভ হয়নি। তাই তাঁরা খুব দ্রুত বর্ষাকাল আসার আগেই রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসি ।