admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২০ ১১:৫৭ অপরাহ্ণ
ফিরোজ সুলতান,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসামত তেয়ারীগাঁওয়ে আব্দুর রহমানের পুকুর ৮/১০ জন মিলে খনন করার সময় ৯০০ গ্রাম ওজনের একটি প্রাচীন কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়েছে। ১৯ এপ্রিল (রবিবার) এ সময় পাথরটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় করে।

এসময় আব্দুর রহমান উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহের নিকট জমা দিলে তিনি ঠাকুরগাঁও সদর থানায় খবর দেন।ঠাকুরগাঁও সদর থানার এসআই আহম্মদ উল্লাহ প্রধান ও এএসআই সাইফুল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গড়েয়া ইউনিয়ন পরিষদ থেকে ৯০০ গ্রামের উদ্ধারকৃত প্রাচীন কষ্টি পাথরের মূর্তিটি পুলিশের নিকট তুলে দেন।ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মুর্তূজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।