admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২০ ৯:১৫ অপরাহ্ণ
রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় গত শনিবার থেকে গোটা জেলায় আন্ত:নগর যোগাযোগ মাধ্যমের যে কোন গাড়ী যাওয়া আসা সম্পূর্ণরুপে বন্ধ করে দিয়েছে। এছাড়াও বালিয়াডাঙ্গী, রানীশংকৈল, হরিপুর, পীরগঞ্জ এর কিছু কিছু এলাকায় সম্পূর্ণরুপে লকডাউন করা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী হাটে লকডাউন করা হলেও তারপর দিন কিছুটা শিথিল দেখা যায়। কোন কোন এলাকায় বিভিন্ন এলাকা থেকে লোক আসাতে সে সমস্ত জায়গায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিশেষ করে ২নং চাড়োল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী নিজস্ব উদ্যোগে বাইরে থেকে আসা সবার বাড়ীতে লাল পতাকা টাঙ্গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন ঘোষণা করেছেন। এতে করে, বালিয়াডাঙ্গী উপজেলাবাসী ও ২নং চাড়োল ইউপির জনগন এ চেয়ারম্যানের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।