admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২০ ২:৪১ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া, রুহিয়া পশ্চিম,ঢোলারহাট, আখানগর ও রায়পুর ইউনিয়নে ১০০ জন করে মোট ৫০০ নিঃস্ব ও কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এর মধ্যে ঢোলারহাট ইউনিয়নে চেয়ারে বসিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়।

রুহিয়া ইউনিয়নের মোটর শ্রমিক কর্তৃক ত্রান বিতরণ প্রস্তুতিকালে সেখানে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সেখানে তাদের এ উদ্যোগকে স্বাগত জানান।সকল সংগঠন,সংস্থা ও বিত্তবানগন যদি ত্রান বিতরণে এগিয়ে আসি,তাহলেই সম্ভব এ সময়ে সকল কর্মহীনদের সহায়তা প্রদান। তাই আসুন মানবিকভাবে এখন পাশে থাকা কর্মহীনকে সহায়তা করি। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ জরুরি কাজে বাইরে বের হলেও পাশাপাশি ২ জন কোন যানবাহনে উঠবেন না। সামাজিক দূরত্ব নিশ্চিত করি নিরাপদ থাকি। বাজার মনিটরিং আজো সদর উপজেলার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য তদারকি করা হয়েছে।