বিশ্বজিৎ সরকার রনি,স্টাফ রির্পোটার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর শ্রী অনিল চন্দ্র সিংহ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়ন ও ১নং পাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী স্বাগতম এলাকার একটি মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অনিল চন্দ্র সিংহ দক্ষিণ পাড়িয়া সিংহাড়ী গ্রামের বাসিন্দা। তিনি উলেন চন্দ্র (ডেকোরেশন)-এর বাবা। পরিবার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে পাড়িয়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন তিনি। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তাঁর নিখোঁজের সংবাদও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছিল।
অবশেষে নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার স্বাগতম এলাকার মাঠে তাঁর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।