তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
কারাগারের চার দেয়ালের মাঝে বন্দিজীবনের কঠিন বাস্তবতার মধ্যেও শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ। মায়ের সঙ্গে কা,রাগা,রে থাকা শিশুদের শৈশবকে আনন্দময় ও রঙিন করে তুলতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ফুটবল, ক্রিকেট ব্যাট-বলসহ বিভিন্ন ধরনের খেলনা।
দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া এবং জেলার সিরাজুস সালেহীন নিজ উদ্যোগে শিশুদের হাতে এসব খেলাধুলার সামগ্রী তুলে দেন। এই উদ্যোগের মধ্য দিয়ে কারাগারের সীমাবদ্ধ পরিবেশেও শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, খেলাধুলা ও আনন্দের সুযোগ সৃষ্টির একটি মানবিক প্রয়াস ফুটে উঠেছে। শিশুদের নির্মল হাসি ও আনন্দময় মুহূর্তগুলো তাদের শৈশবকে কিছুটা হলেও রঙিন করে তুলবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের এমন উদ্যোগকে মানবিকতা, সহমর্মিতা ও শিশুবান্ধব দৃষ্টিভঙ্গির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। কারাগারের চার দেয়ালের ভেতরেও শিশুদের শৈশব যেন আনন্দ, ভালোবাসা ও প্রত্যাশার আলোয় আলোকিত থাকে—এমন উদ্যোগ অব্যাহত থাকুক।