admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২০ ৯:৪২ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও শহরে করোনা ভাইরাস প্রতিরোধে, আতংকিত না হয়ে জনগনকে সচেতন করতে সচেতনতা মূলক লিফলেট বিতরন করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৯মার্চ) সকালে শহরের বিভিন্ন স্থানে দোকানপাট, পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে এই লিফলেট বিতরন করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম সহ জেলা পুলিশের কর্মকর্তারা।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার জন্য লিফলেট বিতরণ, মোহাঃ মনিরুজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ঠাকুরগাঁও.