মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ
বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
সোমবার দুপুরে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আল আমিন বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি।
তিনি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপির সহধর্মিণী ফেরদৌসী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, সাবেক অধ্যক্ষ এ কে এম আসাদুল হক বেলাল, সহকারী অধ্যাপক মাসুদ রানা, ডা. হামিদুল হক রানা।
এছাড়াও সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন এবং পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।