ইক্কা আরেমা, মালেয়শিয়া প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ণ
মালয়েশিয়া জোহরে বৈধ কাগজ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, বাংলাদেশি ব্যবসায়ী ও স্থানীয় নারী আটক।জোহর রাজ্যের কুলাই এলাকায় গতকাল রাত ২টার দিকে জোহর স্টেট ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্ট (JAINJ) অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিক ও এক স্থানীয় নারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
অভিযানে জানা যায়, তারা বৈধ কাগজপত্র ছাড়াই স্বামী-স্ত্রী হিসেবে একত্রে বসবাস করছিলেন। আটককৃত বাংলাদেশি ব্যবসায়ীর বয়স ৪১ এবং স্থানীয় নারীর বয়স ২৫, যিনি তালাক প্রাপ্ত বলে জানা যায় ।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সম্প্রতি একটি গোপন অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু বিয়ের বৈধ নথি বা ম্যারেজ সার্টিফিকেট দেখাতে তারা সক্ষম হননি। তারা জানিয়েছেন, বিয়েটি এত নতুন যে নথি এখনো প্রক্রিয়াধীন।
তদন্তে উঠে এসেছে, কনের প্রকৃত বৈধ অভিভাবক উপস্থিত ছিলেন না। বর পক্ষের একজন বিদেশি বন্ধুকে বিয়ের অভিভাবক হিসেবে উপস্থাপন করা হয়েছিল। JAINJ জানিয়েছে, এই ধরনের অবৈধ ব্যবস্থা আইনের চোখে অপরাধ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কর্তৃপক্ষ আশা করছে, এই ঘটনায় অন্যদেরও সতর্ক হতে হবে এবং বৈধ নথি ছাড়া এমন কাজ এড়িয়ে চলা উচিত।