admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২০ ৫:৫০ অপরাহ্ণ
ঠাকুরগাঁও মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার ভিক্ষুক পূনর্বাসনের লক্ষ্যে সম্পদ বিতরণ সদর উপজেলার উপজেলা পরিষদ প্রাংগনে মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার ভিক্ষুক পূনর্বাসনের লক্ষ্যে সম্পদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অরুনাংশ দত্ত টিটো এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।অনুষ্ঠানে ২০ জন ভিক্ষুকদের মধ্যে ১৬ জনকে ১টি করে গরু,২ জনকে ৪টি করে ছাগল,ও ২ জনকে দোকান দেওয়া জয়।জেলা প্রশাসক স্যার তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।