হোম
নির্বাচিত কলাম

মুজিববর্ষের অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ,তার দেখভাল করার দায়িত্ব আমাদের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মার্চ, ২০২০ ৮:১০ পূর্বাহ্ণ

Shek-Mojubur Rahman-mknewsbd

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে ইসলামপন্থী এবং বামপন্থী দলগুলোর আপত্তির মুখেই মুজিব জন্ম শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আসা নিশ্চিত করা হয়েছে। তিনি ১৭ই মার্চ দুই দিনের সফরে ঢাকা আসছেন। এই সফর নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ২রা মার্চ সোমবার ঢাকায় এসে বাংলাদেশের সরকারের দু’জন মন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন। এসব বৈঠক থেকে মি: মোদির ঢাকার সফর নিশ্চিত করা হয়।
কিন্তু মুজিব জন্ম শতবর্ষের অনুষ্ঠানে প্রধান বক্তা নাকি প্রধান অতিথি—কি হিসাবে মি: মোদিকে রাখা হচ্ছে, সে ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কৌশলগত কারণে এখনই স্পষ্ট করা হচ্ছে না বলে কূটনৈতিক সূত্রগুলো বলছে। দিল্লীতে সাম্প্রতিক দাঙ্গার প্রেক্ষাপটে বাংলাদেশে ইসলামপন্থী বিভিন্ন দল এবং সংগঠন মি: মোদির ঢাকা সফর প্রতিহত করার যে ঘোষণা দিয়েছে, সেই পটভূমিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন।
তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিনিয়র মন্ত্রী ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে দেখা করেছেন। এসব আলোচনায় মুল বিষয়ই ছিল নরেন্দ্র মোদির ঢাকার সফর নিশ্চিত করা। বৈঠকগুলোর পর দুই দেশই মি: মোদির ঢাকা সফর নিশ্চিত করেছে। এদিকে, পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন বলছিলেন, আমন্ত্রিত অতিথিকে তারা যথাযথ সম্মান দেবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর বিরোধী অনেক দল। উনি আসবেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। আমরা উনাকে দাওয়াত দিয়েছি, আমরা খুব ভাগ্যবান যে উনি দাওয়াত গ্রহণ করেছেন। উনি আসবেন আমাদের দেশে আমাদের মেহমান হিসাবে।আর আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী মেহমানকে দেখভাল করার দায়িত্ব আমাদের। এবং আমরা সম্মানের সাথে সে দায়িত্ব পালন করবো। দিল্লীর দাঙ্গার প্রেক্ষাপটে বাংলাদেশে যে প্রতিবাদ বা আপত্তি উঠেছে মি: মোদির ঢাকা সফর নিয়ে, তা বিবেচনায় নিচ্ছে না বাংলাদেশ সরকার। ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আলোচনার পর মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, কারও প্রতিহত করার ঘোষণায় সরকার বিব্রত নয়। ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলাও দিল্লীর দাঙ্গা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তিনি বলেছেন, দিল্লিতে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে এসব ঘটনা ঘটানো হয়েছে। এখনও ফেসবুকসহ সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে অনেক গুজব ছড়ানোর প্রমাণ ভারত সরকারের আছে বলে তিনি উল্লেখ করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব তাদের দেশের প্রধানমন্ত্রী ঢাকা সফর প্রসঙ্গে বলছিলেন,”দুই দেশের সম্পর্ককে দীর্ঘ সময়ের প্রেক্ষাপট থেকে দেখা উচিত। এখনকার কোনো ইস্যু নিয়ে এই সম্পর্ক বিবেচনা করা উচিত নয়। বাংলাদেশ এবং ভারত- দুই দেশের সম্পর্ককে নরেন্দ্র মোদির এই সফর আরও শক্তিশালী করবে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শত বর্ষের অনুষ্ঠানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক আগে আমন্ত্রণ জানানো হয়েছে বলে ঢাকায় কর্মকর্তারা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলছিলেন, এখনকার পরিস্থিতিতে মি: মোদির সফর বাংলাদেশ সরকারকে কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলেছে। কিন্তু এই সফর নিয়ে অন্য কোনো চিন্তা করা সঠিক হবে না বলে তিনি মনে করেন। বাংলাদেশ সরকারকে একটু হয়তো বিব্রতকর অবস্থায় ফেলেছে। কারণ এরকম একটা ঘটনা আমরা কেউ আশা করিনি, যেটা ভারতের অভ্যন্তরীন রাজনীতিতে হচ্ছে। তিনি আরও বলেছেন, যেহেতু আমরা আমন্ত্রণ জানিয়েছি, সেই আমন্ত্রণ বাতিল করলে, তা আন্তর্জাতিক রাজনীতিতে বেশি ভাল হবে না। সেটা বিবেচনা করতে হবে।

দিল্লির সাম্প্রদায়িক সহিংসতার পর নরেন্দ্র মোদির সরকার আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়ে।

দিল্লির সাম্প্রদায়িক সহিংসতার পর নরেন্দ্র মোদির সরকার আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়ে।

নরেন্দ্র মোদির এই সফর যখন নিশ্চিত করা হয়েছে, তখন বাংলাদেশ সরকার দ্বিপাক্ষিক কিছু ইস্যুতে অগ্রগতি চাইছে। পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনের বক্তব্যেও এমন ইঙ্গিত মেলে। তিনি বলেছেন, আমরা আরও প্রত্যাশা করবো, আমাদের মেহমান, আমাদের দেশের জনগণের আশা আকাংখাকে গুরুত্ব দিয়ে সম্মানেরে সাথে আরও মনযোগ দেবেন। ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার কাছে সাংবাদিকরা দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জবাবে তিনি বলেছেন, তিস্তা সহ সাতটি নদীর পানিবন্টন প্রশ্নে এবার আলোচনায় আগ্রগতি হতে পারে। ১৭ই মার্চ মুজিব শত বর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী যোগ দেবেন।পরের দিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 3 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 3 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 1 day আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 1 day আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 2 days আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক