হোম
নির্বাচিত কলাম

বৃহস্পতিবার এসএসসি/দাখিল ও ভোকেশনাল পরীক্ষা, পঞ্চগড়ে মোট পরীক্ষার্থী ১৫৭৬১ জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: সারাদেশে বৃহস্পতিবার সারাদেশে শুরু হতে যাচ্ছে এসএসসি/দাখিল ও ভোকেশনাল সমমানের পরীক্ষা। পঞ্চগড় জেলায় এবারের এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পর্যায়ের মোট পরীক্ষার্থী ১৫হাজার ৭শত ৬১জন। জেলার ৫টি উপজেলার ২২৭টি মাধ্যমিক স্কুলের মোট পরীক্ষার্থী সংখ্যা ১২হাজার ৬শ ২৬জন।

এরমধ্যে পঞ্চগড় সদর উপজেলার ৫টি কেন্দ্রের মধ্যে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪টি স্কুলের ৯৮৬জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। ব্যরিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট কেন্দ্রে বসবে ১৪টি প্রতিষ্ঠানের ৫৬৭জন, কাজলদিঘী টুনিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯টি স্কুলের ৫৯৩জন,পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯টি স্কুলের মোট ৯৫৫জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।তেঁতুলিয়া উপজেলার ৪টি কেন্দ্রের মধ্যে তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি স্কুলের মোট ৩০২জন শিক্ষার্থী, ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে ৮টি প্রতিষ্ঠানের ৫৪৭জন, শালবাহান দ্বিমুখী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭টি স্কুলের ৫২৭ জন, মাঝিপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি প্রতিষ্ঠানের ৩০১ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহণ করবে।

দেবীগঞ্জ উপজেলার ৪টি কেন্দ্রের মধ্যে দেবীগঞ্জ সরকারি এন এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২টি প্রতিষ্ঠানের ৭৮৭জন,কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯টি স্কুলের ৬০০জন, কালীগঞ্জ এম পি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি স্কুলের ৪২১জন এবং দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯টি স্কুলের মোট ৬৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।জেলার ৬৭টি মাদ্রাসার দাখিল শ্রেণির মোট পরীক্ষার্থী সংখ্যা ১হাজার ৯শ ৯৮জন।এরমধ্যে পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদ্রাসা কেন্দ্রে পঞ্চগড় সদর উপজেলার ২১টি মাদ্রাসার মোট ৬৩৫জন,তেঁতুলিয়ার কালান্দিগজ ফাযিল মাদ্রাসা কেন্দ্রে তেঁতুলিয়া উপজেলার মোট ১১টি মাদ্রাসার ২৯৩জন, দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে দেবীগঞ্জ উপজেলার ১০টি মাদ্রাসার ৪০৪জন, বোদার সাকোয়া জামিলাতুন নেসা ফাযিল মাদ্রাসা কেন্দ্রে বোদা উপজেলার ১২টি মাদ্রাসার ৩৬৩টি,আটোয়ারি উপজেলার মির্জাপুর মাওলানা আজিম আলীম মাদ্রাসা কেন্দ্রে সংশ্লিষ্ট ১৩টি মাদ্রাসার মোট ৩০৩জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

জেলার ৫টি উপজেলার ২৫টি এসএসসি ও দাখিল ভোকেশনালের মোট পরীক্ষার্থী সংখ্যা ১হাজার, ১শত ৩৭জন। এরমধ্যে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠানের মোট ৩০১জন, বোদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭টি প্রতিষ্ঠানের ৩৪২জন, আটোয়ারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২টি প্রতিষ্ঠানের ১৪৩জন, আটোয়ারি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২টি প্রতিষ্ঠানের ৭৮জন,তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭১জন এবং দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮টি প্রতিষ্ঠানের ২০২জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহণ করবে। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করণে জেলার ৫টি উপজেলার ৩৩টি পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 12 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 14 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 18 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক