হোম
তথ্য ও প্রযুক্তি

 বিটিআরসি-কে গ্রামীণফোন পাওনার টাকা হাজার কোটি টাকা জমা করেছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ৭:৫০ পূর্বাহ্ণ

BTRC-G-Phone-mknewsbd

ফাইল ছবি

পাওনা পরিশোধ নিয়ে গ্রামীণফোন ও বিটিআরসির মধ্যে বেশ কিছুদিন যাবৎ টানাপোড়েন চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি-কে এক হাজার কোটি টাকা দিয়েছে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। দুপুরে রাজধানীর বিটিআরসির দপ্তরে গিয়ে গ্রামীণফোনের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল এ সম্পর্কিত পে-অর্ডার হস্তান্তর করে। যার নেতৃত্ত্ব দেন গ্রামীণফোনের পরিচালক ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত। এর ফলে আদালতের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের এক দিন আগেই, বিটিআরসির নিরীক্ষায় দাবি করা সাড়ে ১২ হাজার কোটি টাকা থেকে সমন্বয়যোগ্য এক হাজার কোটি টাকা জমা দেয়া হল আজ। গ্রামীণফোনের কর্মকর্তা হোসেন সাদাত বলেন, বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধা থেকে এই টাকা জমা দিয়েছেন তারা।

আমাদের একটা আইনগত অবস্থান আছে। তবুও আমরা বাংলাদেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল। হোসেন সাদাত বলেন, তবে আমাদের আইনগত অবস্থান অক্ষুন্ন রেখে আমরা অ্যাপিল ডিভিশনের আদেশ অনুযায়ী সমন্বয়যোগ্য এই টাকা বিটিআরসিতে জমা দিয়েছি। ফেসবুকের ভেরিফায়েড পেইজে এক স্ট্যাটাসে টাকা পাওয়ার খবর নিশ্চিত করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বারও। নিজের স্ট্যাটাসে মোস্তফা জব্বার লিখেছেন, সুখবরটা পেলামই। গ্রামীণফোন এক হাজার কোটি গ্রামীণফোনের এই পদক্ষেপকে সঠিক ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। রাষ্ট্রের পাওনা এবং আদালতের নির্দেশ মান্য করা বাংলাদেশে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে প্রত্যেকের জন্য অবশ্য পালনীয়। তাই বাংলাদেশে ব্যবসা করতে হলে আদালতের নির্দেশনা মানতে হবে, এটাই তো স্বাভাবিক।

এর আগে এক বিবৃতে গ্রামীণফোন জানায়, রবিবার তারা আদালতের নির্দেশনা মেনে বিটিআরসি-কে এক হাজার কোটি টাকা দেবে তারা। এসব পদক্ষেপের মধ্যে আছে অনাপত্তিপত্র না দেয়া, লাইসেন্স বাতিলের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ, নম্বর সিরিজ রিসাইকেল করার অনুমোদন না দেয়া এবং প্রতিষ্ঠানটিতে একজন প্রশাসক নিয়োগেরও হুমকি দেয়া। তবে আজকের এই পদক্ষেপের পর এ ধরণের কঠোরতায় শিথিল করা বা কোন পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নে বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, বিষয়টি এখনো বিচারাধীন রয়েছে। তাই এ ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তই মেনে চলবেন তারা। তারা টাকা দিয়েছে। এই ক্ষেত্রে কোর্টে আগামীকাল একটা শুনানি হবে। এতে যে নির্দেশনা আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে, তিনি বলেন। টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসির দাবি, গ্রামীনফোন এবং রবি, এই দুইটি টেলিকম কোম্পানির কাছে ২০ বছরে সাড়ে ১৩ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে সংস্থাটির। এর মধ্যে গ্রামীণফোনের কাছে পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। যদিও মোবাইল কোম্পানি দুটো বলেছে, টাকার অংক নিয়ে তাদের আপত্তি রয়েছে। বিটিআরসির সাথে দ্বন্দ্ব সালিশের মাধ্যমে সমাধান করতে চায় গ্রামীণফোন এরকম প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার গ্রামীণফোনকে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধের আদেশ দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই, অর্থাৎ রবিবারের মধ্যে গ্রামীণফোন এই পরিমান অর্থ বিটিআরসিকে দেবে বলে জানায়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৮৮ শিক্ষার্থীর মাদ্রাসায় ফাঁকা শ্রেণিকক্ষ,উপস্থিত মাত্র একজন।
রংপুর 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে চতুর্মুখী রেলগেটে যানজট ভোগান্তিতে শহরবাসী।
জনদুর্ভোগ 23 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার।
অপরাধ 23 hours আগে

মানিকগঞ্জের হরিরামপুর থানার ওসি বদলিতে তাকে বিদায় জানাতে ভিন্ন পন্থায়
ঢাকা 1 day আগে

কুড়িগ্রামের বসতভিটা ভরাট বন্ধ, অনিশ্চয়তায় তিস্তার ভাঙনে নিঃস্ব ৫ পরিবার।
রংপুর 1 day আগে

যে কোন মূল্যে আমরা সেতাবগঞ্জ চিনিকল চালু করব-এমপি পিনাক চৌধুরী।
জাতীয় 1 day আগে

বিরামপুরে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও মাদক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 2 days আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক