admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২০ ২:১৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও উপজেলা প্রশাসন কর্তৃক নির্মিত শহীদ মিনার এর উদ্বোধন ২১ শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ৪৬ নং আরাজি শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলা প্রশাসন ঠাকুরগাঁও সদর কর্তৃক শহীদ মিনারটি নির্মিত হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। উদ্বোধন শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্প্ন করেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনসাধারণ। উল্লেখ্য ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কোন শহীদ মিনার ছিলো না।