হোম
জাতীয়

বগুড়ায় দ্বিতীয় দিনে তিনটি আসনের মনোনয়ন যাচাই-বাছাই: বাদ পড়লেন ১৬ প্রার্থী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মনোনয়ন যাচাইয়ের দ্বিতীয় দিনে ৩টি আসনে ৪১জনের মধ্যে বাদ পড়েছেন ১৬জন প্রার্থী। বাতিলদের মধ্যে বগুড়া-৭ আসনেই আছেন ১২জন। যাদের ১১জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। আর ১জন জাতীয় পার্টি জেপি। আগের দিন গত রোববার বগুড়ার ১, ২, ৩ ও ৪ আসনের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। সেদিন বাদ পড়েন ১২ জন প্রার্থী। এ নিয়ে জেলার সাতটি সংসদীয় আসনে মোট ২৮ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২১জন। বাকি সাতজন বিভিন্ন দলের। প্রার্থীতা বৈধ ৬০ জনের। বগুড়া-৬ আসনের একজনের প্রার্থীতা স্থগিত রাখা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কার্যালয়ে এই মনোনয়ন যাচাই বাছাই হয়। এদিন বগুড়া- ৫, ৬, ও ৭ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

যাচাইয়ের শুরুতে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ ওমর ফারুকের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের সিআইবির রিপোর্টে ঋণসংক্রান্ত তথ্য থাকলেও আসনটির জাতীয় পার্টির প্রার্থী ওমর ফারুক হলফনামায় তা গোপন করেন। এ জন্য তার মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আব্দুর নুর শেখের মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়নপত্রে প্রস্তাবকারী, সমর্থকের স্থানে তিনি নিজেই স্বাক্ষর করেন। এর আগে এই আসন থেকে মোট মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ৮জন। যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনুসহ ৬ জনের মনোনয়নপত্র গৃহিত হয়।

বগুড়া-৬ (সদর) আসনে দুই জন স্বতন্ত্র প্রার্থী নয়ন রায় ও সৈয়দ কবির আহম্মেদ মিঠুর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। নয়ন রায়ের মনোনয়নপত্রে দেয়া তথ্যে এক শতাংশ সমর্থনযুক্ত ভোটারের সাক্ষরের তথ্য সঠিক না হওয়ায় তাকে বাতিল করা হয়। সৈয়দ কবির আহম্মেদের নামে ঋণ খেলাপ থাকার কারণে মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপুসহ মোট ৮জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে ৬ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গৃহিত হয়।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোট ১২টি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১১জন ও অপর ১জন জাতীয় পার্টি-জেপি মো. রাকিব হাসান। জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী থাকা সত্বেও জালিয়াতি করায় রাকিব হাসানের মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া ১১জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম এর নামে ঋণ খেলাপ থাকার কারণে মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আর বাকিদের মনোনয়নপত্রে দেয়া তথ্যে এক শতাংশ সমর্থনযুক্ত ভোটারের সাক্ষরের তথ্য সঠিক না হওয়ায় বাতিল করা হয়। এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মোস্তফা আলম নান্নুসহ মোট ২৫জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে ১৩জনের মনোনয়নপত্র গৃহিত হয়। মনোনয়ন যাচাইবাছাই শেষে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বাতিলকৃত প্রার্থীরা আগামী ৫থেকে ৯ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আপিল করার সুযোগ পাবেন। যাচাইবাছাই শেষে সোমবার বিকেল চারটার পর আমাদের রায়ের কপি নিয়ে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর বগুড়ার সাতটি আসনে ৮৯জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ নিয়ে বগুড়ার সাতটি আসনে মোট প্রার্থীতা বৈধ ৬০জনের। বাতিল হয়েছে ২৮টি। আর বগুড়া-৬ আসনের একজনের প্রার্থীতা স্থগিত রাখা আছে। বগুড়ার সাতটি আসনে মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৪ হাজার ৩২১ এবং নারী ভোটার ১৪ লাখ ২৪ হাজার ২৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯৬৯ টি। ভোট কক্ষ স্থায়ী ৫ হাজার ৮১৫ টি ও অস্থায়ী ৪০৮টি মিলে মোট ৬ হাজার ২২৩টি কক্ষে ভোট দিবেন জেলাবাসী। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। এর মধ্যে বগুড়ায় মনোয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছিল ৩ ডিসেম্বর।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 16 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 17 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 17 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক