হোম
নির্বাচিত কলাম

নকশাতেই আটকে আছে ‘ওয়াই’ সেতু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,বোদা,পঞ্চগড়, প্রতিনিধি: পঞ্চগড়ে স্মরণকালের ভয়াবহ নৌকাডুবির এক বছর পূর্ণ হয়েছে। গত বছরের ২৫ সেপ্টেম্বর জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে করতোয়া নদীর আউলিয়া ঘাটে ঘটেছিল বিভীষিকাময় ঘটনা।

নদী থেকে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছিল পঞ্চগড়সহ পুরো দেশ। একটি নৌকাডুবিতে ৭২ জনের মৃত্যু—স্বাধীনতা পরবর্তী সময়ে এমন ট্র্যাজেডি দেখেনি উত্তরের এ জেলা। দুর্গাপূজার ঠিক আগে মহালয়ার দিন হিন্দু ধর্মের শতাধিক পুণ্যার্থী আউলিয়া ঘাট থেকে একটি নৌকায় উঠেছিলেন বোদেশ্বরী মন্দিরে পূজা-অর্চনায় যোগ দিতে। কিন্তু শতাধিক পুণ্যার্থীর ভারে নদীর মাঝে গিয়ে উল্টে যায় নৌকাটি। ৭২ জনের প্রাণহানির মধ্য দিয়ে মৃত্যুপুরী হয়ে উঠে আউলিয়া ঘাট।

স্থানীয়রা জানান, বোদা উপজেলার ১০টি ইউনিয়ন। তার মধ্যে করতোয়া নদী বোদা বড়শশী ও কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নকে উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন করেছে। নদীতে ব্রিজের অভাবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, কৃষকদের উৎপাদিত পণ্যসহ যানবাহনগুলোকে জেলা শহরের ওপর দিয়ে প্রায় ৫০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয়। সেতু না থাকায় বড়শশী ও কালিয়াগঞ্জ ইউনিয়নের মানুষের উপজেলা শহরে যেতে নৌকাই ভরসা। ব্রিজটি নির্মিত হলে বোদা ও দেবীগঞ্জের মানুষের যাতায়াত অনেক সহজ হয়ে যাবে।

প্রতি বছর বোদার মাড়েয়ায় বদেশ্বরী মন্দিরে মহালয়ার দিনে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়। জনশ্রুতি রয়েছে, সীতার ১৬টি খণ্ডের একটি খণ্ড এই মন্দিরে রাখা হয়েছিল। এ কারণে দেশের বিভিন্ন স্থান থেকে এই মন্দিরে পূজা দিতে আসেন অগণিত মানুষ। দীর্ঘদিন ধরেই মাড়েয়া, কালিয়াগঞ্জ থেকে করতোয়া নদী পার হয়ে এ বদেশ্বরী মন্দিরে আসতে মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট ব্যবহার করতে হচ্ছে। প্রতিদিন ঝুঁকি নিয়েই নদী পার হতে হয় দুই পাড়ের মানুষদের। জনচলাচলের গুরুত্বপূর্ণ এই ঘাটে দীর্ঘদিন থেকে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল তারা। বর্তমান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গত ১৫ বছর ধরে এই ঘাটে সেতু নির্মাণের আশ্বাস দিয়ে আসছেন।

আজও থামেনি স্বজন হারাদের আর্তনাদ গত বছরের ২ অক্টোবর নৌকাডুবির ঘটনায় মৃতদের পরিবারকে আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে করতোয়া নদীতে দেশের বৃহত্তম ‘ওয়াই’ ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রেলমন্ত্রী। বলেছিলেন এ বিষয়টির সক্ষমতা যাচাই করে একনেকে বিল পাস হয়েছে। সারা দেশে এই প্রকল্পের আওতায় ২৮টি সেতু নির্মাণ করা হবে। ঘোষণা অনুযায়ী এলজিইডির তত্ত্বাবধানে ১১৬ কোটি টাকা ব্যয়ে ৮৯১ মিটার দৈর্ঘ্য এবং ৭.৩২ মিটার প্রস্থের ইংরেজি ওয়াই আকৃতির ব্রিজ নির্মাণ করার কথা। কিন্তু সেতু নির্মাণে কোনো অগ্রগতির দেখা মেলেনি। রেলমন্ত্রীর আশ্বাসের এক বছর পার হয়ে গেলেও সেতুর নির্মাণকাজ শুরু না হওয়ায় আক্ষেপের শেষ নেই স্থানীয়দের। তারা নৌকাডুবির মতো এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি হোক তা চান না।

মাড়েয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম (৬০) মুক্ত কলমকে বলেন, ছোট থেকেই শুনছি এই ঘাটে সেতু হবে, কিন্তু এখনো হয়নি। আগের এমপি আশ্বাস দিয়েছিলেন কিন্তু বাস্তবায়ন হয়নি। বর্তমান এমপি নূরুল ইসলাম সুজন ১৫ বছর ধরে দায়িত্বে আছেন। প্রতিবার ভোটের সময় বলেন, এবার হবে, কিন্তু হলো কই? এখন মন্ত্রী হিসেবে আছেন, গত বছর আশ্বাসও দিলেন। তারপরও কাজ শুরু হলো না। আবার ভোট চলে আসছে, এবারও হবে কি না কে জানে!

ভৈরবী রানী (৩০) নামে এক স্থানীয় বাসিন্দা মুক্ত কলমকে বলেন, আমার স্বামী নৌকাডুবিতে মারা গেছে। আর কোনো দুর্ঘটনা হওয়ার আগে যেন সেতুটি নির্মাণ করা হয়।একই কথা বলেন ৪৫ বছর বয়সী জবা রানী। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা কোনো প্রতিশ্রুতি চাই না। সেতু নির্মাণ দেখতে চাই। পরিবারের ছয়জনকে হারিয়েছি। ব্রিজের অভাবে আর যেন কেউ হারিয়ে না যায়।

নৌকা করে করতোয়া নদী পার হচ্ছিলেন ইমরান হোসেন, মানিক ও ইকবাল হোসেন। তারা মুক্ত কলমকে বলেন, বড়শশী এবং কালিয়াগঞ্জ ইউনিয়নের মানুষের উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র অবলম্বন নৌকা। এখানে সেতুর অভাবে পথচারীদের যেমন সময় অপচয় হয়, তেমনি ভোগান্তিও পোহাতে হয় অনেক। একটি সেতু হলে সবকিছু সহজ হতো।

এদিকে রেলমন্ত্রীর ঘোষণার পর গত বছরের ৭ অক্টোবর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ডিজাইন) মোহা. রেজাউল করিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আউলিয়া ঘাট এলাকা পরিদর্শনে আসে। এই সময় তারা ওয়াই আকৃতির সেতুর খসড়া লেআউট যাচাই করেন।

পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সূত্র জানায়, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় জেলার বোদা-ভাউলাগঞ্জ জিসি সড়কের আউলিয়া ঘাটে প্রায় এক হাজার ১০০ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৩২ মিটার প্রস্থের ওয়াই আকৃতির সেতু নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে একনেকে পাস হয়েছে। যার ডিজাইনও চূড়ান্ত হয়েছে।

পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান মুক্ত কলমকে বলেন, বোদা উপজেলার মাড়েয়ায় আউলিয়া ঘাটে সেতু নির্মাণে দরপত্র মূল্যায়ণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। মন্ত্রণালয়েও অনুমোদন হয়ে গেছে। এখন ক্রয় সংক্রান্ত কমিটিতে রয়েছে। এখানে অনুমোদন হয়ে গেলে ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেওয়া হবে। এ সেতু এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। আশা করছি বর্ষা চলে গেলে সেতুটির নির্মাণকাজ শুরু হবে। সেতুটি হলে স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 16 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 2 days আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 2 days আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক