হোম
নির্বাচিত কলাম

বগুড়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুন, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় পুলিশি বাধা উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। সার্কিট হাউসের সামনে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে দলটির নেতাকর্মীরা। পরে শহরের নওয়াববাড়ি-সাতমাথা সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

পরে সেখান থেকে জেলা বিএনপির সিনিয়র নেতারা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি জমা দেন।
লোডশেডিংয়ের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের জন্য বিএনপি নেতাকর্মীরা নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। ওই কর্মসূচিকে ঘিরে পুলিশও বিএনপি অফিসের কাছেই সার্কিট হাউসের মোড়ে এবং বিদ্যুৎ অফিস সংলগ্ন খোকন পার্কের সামনে দুটি ব্যারিকেড দেয়। পাশাপাশি বিদ্যুৎ অফিসের সামনেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিএনপি নেতাকর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে শহীদ খোকন পার্ক সংলগ্ন নেসকো কার্যালয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। মিছিলটি সার্কিট হাউস মোড়ের সামনে এলে পুলিশ তাদেরকে বাধা দেয়। তবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ওই ব্যারিকেড ভেঙে কিছুটা দূরে খোকন পার্কের সামনে অবস্থান নেয়।

পরে শহীদ খোকন পার্কের সামনে থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনার নেতৃত্বে দলটির কয়েকজন সিনিয়র নেতারা নেসকো কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন সরকারের লুটপাটের কারণেই বিদ্যুত উৎপাদন ব্যবস্থায় ধস নেমেছে। বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। এজন্য সরকারকে পদত্যাগ করতে হবে। এ নিয়ে বিএনপি অবৈধ এই সরকারের সঙ্গে কোনো আলোচনা করতে রাজি নয়।
এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী সালাম ও কে এম খায়রুল বাশার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন।
রংপুর 3 hours আগে

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার।
আইন-বিচার 3 hours আগে

আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার।
অপরাধ 3 hours আগে

নাগরিক ভাবনা: বাবা একটি জীবন্ত প্রতিষ্ঠান,একটি আলোকিত উত্তরাধিকার।
নাগরিক ভাবনা 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগ ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ
রংপুর 1 day আগে

বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত। 
খেলাধুলা 1 day আগে

নাগরিক ভাবনা: গর্ভধারিণী মায়ের শেষ বিদায়ের শেষ অশ্রু এবং শেষ
ঢাকা 2 days আগে

সাভার আনন্দপুর মতিনের বাড়িতে চলে পাইকারি ইয়াবা ব্যবসা।
অপরাধ 2 days আগে

আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ।
অপরাধ 3 days আগে

বীরগঞ্জে ইকো অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক