admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
মো জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টর: পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও ওসি ডিবি সাহেবের তত্ত্বাবধানে ০৭ কেজী গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক।
রবিবার(০১জানুয়ারি) জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের এসআই/ মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে বোদা পৌরসভাস্থ আটোয়ারী থানা ধীন সাত খামারে অবস্থিত হাজী দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের সামনে বোদা হইতে ঠাকুরগাঁও গামী মহাসড়কের উপর হইতে ধৃত আসামী ১। আনোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত আফছার আলী সাং- বড় বালিয়া, থানা- ভুল্লি,২। রহমত আলী (৫০),পিতাঃ অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা- ভৈরব,কে ০৭ (সাত) কেজি মাদক দ্রব্য গাঁজা, একটি পুরাতন ব্যবহৃত চার্জার ভ্যান ও একটি পুরাতন ব্যবহৃত নীল রংয়ের Symphony মোবাইল সেট সহ রবিবার ০১ জানুয়ারি তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় গ্রেপ্তার করা হয় ও (১)একজন কৌশলে পালিয়ে যায়।এ বিষয়ে আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।