হোম
তথ্য ও প্রযুক্তি

ইভিএম সমস্যা নিয়ে হচ্ছে রাজশাহীর বাঘা পৌরসভার নির্বাচন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ সকাল ৮ থেকে শুরু হয় রাজশাহীর বাঘা পৌরসভার নির্বাচন। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হলেও সকালের শুরুতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সমস্যা দেখা দিলে চরম ঝামেলা পোহাতে হয় ভোটারদের। যার কারনে কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহন দেরি হয়।

বৃহষ্প্রতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে একযোগে ১১ টি কেন্দ্রের ভোট শুরু হলেও পৌরসভার ৮ নং ওয়ার্ড বানিয়া পাড়া কেন্দ্রে ছয়টি ইভিএম মেশিনের মধ্যে দুইটিতে সমস্যা হয়। এতে ভোট গ্রহন বন্ধ থাকে প্রায় এক ঘন্টা। ৯ নং ওয়ার্ড মুর্শিদপুর কেন্দ্রে ৮ টির মধ্যে ৪ টি মেশিনে সমস্যা হয়। এখানে ভোট গ্রহন বন্ধ থাকে প্রায় আধাঘন্টা। এছাড়াও ২ নং ওয়ার্ড পাকুড়িয়া কেন্দ্রে মেশিন এ্যাডজাষ্টমেন্টের কারনে বিশ মিনিট দেরি হয়। তবে ইভিএম মেশিনে ভোট দিতে অনেকটায় বেগ পোহাতে হচ্ছে ভোটারদের। এই নিয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা জানান, ইভিএম মেশিনে এবার প্রথম ভোট দিলাম। প্রথমে বুঝতে সমস্যা হয়েছে, পরে সেখানে দ্বায়িত্বরতরা বুঝিয়ে দিলে আর সমস্যা হয়নি। আবার কেউ কেউ এই মেশিনে ভোট দিয়ে আনন্দ বোধ করছেন।

কারন তারা এতদিন এই মেশিনের কথা শুনেছেন বা সংবাদ মাধ্যমে দেখেছেন। এবার তারা সরাসরি ভোট দিতে পেরে অনেকটায় আনন্দ পাচ্ছেন। তবে অনেকেই হতাশা আর আবেগ নিয়ে কথা বলেন সংবাদকর্মীদের সাথে। কারন ফিংগার (আঙ্গুলের ছাপ) কারনে তারা ভোট দিতেই পারেননি। এমনি এক ভুক্তভোগী ৮ নং ওয়ার্ড চাকিপাড়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী জুলেখা বেগম। তিনি ভোট দিতে না পেরে হতাশা নিয়ে কেন্দ্র থেকে বের হন। তার সাথে কথা বললে তিনি জানান, আমার আঙ্গুলের ছাপ মিলেনি। বার বার চেষ্টা করেও ব্যার্থ হয়েছি। এমন কি সাবান দিয়ে হাত ধুয়েও মিলেনি আঙুলের ছাপ। অবশেষে ভোট না দিয়েই কেন্দ্র থেকে বের হয়েছি।

পরে মেয়র প্রার্থীদের সাথে কথা বললে, নৌকা প্রতীকের শাহিনুর রহমান পিন্টু বলেন, সকাল থেকে ভোট সুষ্ঠু ও সুন্দর ভাবে চলছে। ভোটাররা আনন্দের সাথে ভোট দিচ্ছে। জয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি শতভাগ আশাবাদি রয়েছেন বলে জানান। এরপর তৃনমুলের জনপ্রিয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাস আলীর সাথে কথা বললে তিনি জানান, আমার ভোটারদের রাস্তায় বাধা দেওয়া হচ্ছে। আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তারপরও প্রশাসন সজাগ রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অবশ্যই আমার জয় সুনিশ্চিত। এদিকে নিরবে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন বিএনপি প্রার্থী কামাল হোসেন। তার সাথে কথা বললে, বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন।

পরে ইভিএম এর ত্রুটি নিয়ে রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, কয়েকটি কেন্দ্রে সমস্যা হয়েছিল। পরে এক্সপার্ট দিয়ে ঠিক করা হয়েছে। আশাকরি মেশিনে আর কোন সমস্যা হবেনা। এখন পর্যন্ত কোথাও কোন অপারীতিকর ঘটনা ঘটেনি। অবাধ সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট গ্রহন চলছে।

উল্লেখ্য, এই পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩১৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ১৫৮১২ এবং মহিলা ১৫৮৫৭ জন। এবারের নির্বাচনে ৫ জন মেয়র, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৩৬ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১ জন প্রিজাইডিং অফিসার, ৯০ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ১৮০ জন পোলিং অফিসার ভোট গ্রহন করছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 22 hours আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 3 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 3 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 3 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক