admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২ ১:২২ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় চৌকিবাড়ি ইউনিয়নের ফরিংহাটা গ্রামের মতিউর রহমানের ছেলে সামিউল খানের কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতে মাটি ব্যবসায়ীর এক লক্ষ টাকা জরিমানা করেছে।
রবিবার(২৫ ডিসেম্বর)উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)সঞ্জয় কুমার মহন্ত র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে এলাকাবাসী জানান, অবৈধভাবে ইট ভাটায় মাটি কাটার জন্য আবাদি জমি যেমন ধ্বংস হচ্ছে তেমনি নষ্ট হচ্ছে সদ্য নির্মিত আধাপাকা এবং পাকা রাস্তা, কৃষি জমি নষ্ট করে পরবর্তীতে অবৈধভাবে মাটিকাটা বন্ধের জন্য জোর দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)সঞ্জয় কুমার মহন্ত বলেন, খাদ্য ঘাটতি মেটাতে কৃষি জমি রক্ষার বিকল্প নেই, জেলা প্রশাসকের নির্দেশে সেটা কঠোর ভাবে বাস্তবায়নে আমি সক্রিয় আছি এবং থাকব।