admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ আদমদীঘির সান্তাহারে হোটেলে খাবারের সাথে বেশি ঝোল চাওয়ায় মিঠুন বাঁশফোর (২৩) নামের হরিজন সম্প্রদায়ের যুবককে ধাক্কা দিয়ে কয়রার গরম তেলে ফেলে দিয়ে হাত ঝলসে দেয়া ঘটনায় মাসুদ রানা (৩৩) নাামের সান্তাহার এশিয়া হোটেলের কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার সন্ধ্যায় আদমদীঘি থানায় আহত মিঠুন বাঁশফোরের ভাই নওগাঁ জেলার আত্রাই উপজেলার জাত্রামুল সুইপার কলোনীর মদন বাঁশফোরের ছেলে কালুয়া বাঁশফোর বাদি হয়ে এই মামলা দায়ের করে। পুলিশ রাতে এশিয়া হোটেলের কর্মচারী মাসুদ রানাকে গ্রেফতার করেছে। সে পার নওগাঁ খলিফা পাড়ার রমজান আলীর ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার ১০ ডিসেম্বর বিকেল ৩টায় নওগাঁর আত্রাই উপজেলার জাত্রামুল গ্রামের গ্রামের মিঠুন বাঁশফোর ও তার বিয়াই আদমদীঘি মাঝিপাড়ার জয় কুমার পিন্টু বাঁশফোরসহ কয়েকজন সান্তাহার এশিয়া হোটেলে কাবার কেনার পর ঝোল একটি বেশি চাইলে ঝোল বেশি না দিয়ে হোটেল কর্মচারী মাসুদ রানার সাথে মিঠুন বাঁশফোরের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে মাসুদ রানা ক্ষিপ্ত হয়ে মিঠুন বাঁশ ফোরকে ধাক্কা দিয়ে কড়াইয়ের গরম তেলে পড়ে গিয়ে মিঠুনের ডান হাতের কনুই থেকে আঙ্গুল পর্যন্ত পুড়ে ঝলসে যায়।
এ সময় পিন্টু বাঁশফোর এগিয়ে এল তাকেও মারধর করে ওই কর্মচারীসহ আরো অজ্ঞাত ৪/৫জন আহত মিঠুনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় গত রোববার মামলা হলে রাতে পুলিশ এজাহারভুক্ত আসামী হোটেল কর্মচারী মাসুদ রানাকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়। সোমবার দৃপৃরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।