admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
মিরু হাসান,বগুড়া জেলা সংবাদদাতাঃ ১০ ডিসেম্বর ২০২২খ্রিঃ বগুড়ার আদমদীঘির ৯ম শ্রেণির স্কুল ছাত্রী (১৪) অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ছাহিম হোসেনকে (১৯) গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ৯ ডিসেম্বর বিকেল ৫টায় পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। ছহিম হোসেন আদমদীঘির অন্তাহার গ্রামের বেলাল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আদমদীঘির অন্তাহার গ্রামের ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির স্কুলছাত্রী গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৮টায় বিদ্যালয়ে যাবার সময় অন্তাহার গ্রামের ছহিম হোসেনসহ তার সহযোগীরা গ্রামের পাশের খাড়ির ব্রিজের কাছ থেকে ওই স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আদমদীঘি থানায় একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ছহিম হোসেন, রাব্বি প্রামানিক, আলো বেগমসহ পাঁচজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
অপহরণের চারদিন পর গত ৩ সেপ্টেম্বরর কুষ্টিয়া সদর থানার মিলাপাড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় আদমদীঘি থানা পুলিশ মিলপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেন। মামলা দায়েরের ৯৫ দিন পর গত ৯ ডিসেম্বর মূল আসামি ছহিম হোসেনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হন। মামলার তদন্তকারী উপ-পরিদর্শক হজরত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।