হোম
তথ্য ও প্রযুক্তি

মোবাইল টাওয়ারের বিকিরণ কতটা বিপজ্জনক মানুষের জন্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২২ ৯:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

নাহিদা নাসরিন, মুক্ত কলম আই টি ডেক্সঃ বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা দেশজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য মোবাইল টাওয়ার থেকে কেমন মাত্রায় ক্ষতিকর বিকিরণ ছড়ায় তা দেখার কাজ শুরু করেছে বলে বলছেন কর্মকর্তারা। তবে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, মানুষের জন্য ঝুঁকি কমাতে যথাসম্ভব নিরাপদ জায়গায় টাওয়ার গুলোকে নতুন ভাবে স্থাপন করার দায়িত্ব দেয়া হয়েছে কিছু প্রতিষ্ঠানকে। এতদিন মোবাইল কোম্পানিগুলো নিজেরাই টাওয়ারের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতো। এখন তাদের পরিবর্তে চারটি প্রতিষ্ঠানকে এ কাজটি করার জন্য লাইসেন্স দেয়া হয়েছে।

বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, চারটি প্রতিষ্ঠানকে এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে। এখন নতুন আইন অনুযায়ী বাংলাদেশে বাসাবাড়ি থেকে শুরু করে যত্রতত্র যেভাবে টাওয়ার আছে- সেগুলো সরিয়ে ফেলা হবে। তিনি বলেন দূরত্ব, জনবসতি সবকিছু দেখে টাওয়ার স্থাপন করা হবে এবং সব অপারেটর একই টাওয়ার ব্যবহার করবে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মানুষ কম এমন জায়গাগুলো টাওয়ার স্থাপনের জন্য নির্বাচন করা হবে।

মোবাইল ফোন আমাদের শরীরের কতটা ক্ষতির কারণ?
বাঁশ দিয়ে তৈরি হলো মোবাইল ফোনের টাওয়ার একই সাথে বিটিআরসি বলছে, টাওয়ার গুলো থেকে কি পরিমাণ রেডিয়েশন বিকিরণ হয়-সেটি পর্যবেক্ষণে নতুন যন্ত্রপাতিও আনা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ নিয়ে কাজ শুরু করেছে। প্রকৌশলী সুমন আহমেদ সাবির বলছেন, যে কোনো ধরণের রেডিয়েশন বা রশ্মিই মানুষের শরীরের জন্য ক্ষতিকর। তবে বাংলাদেশে মোবাইল টাওয়ার এমনকি ঘরের মধ্যে মানুষ যে ওয়াইফাই ব্যবহার করে সেখান থেকে কেমন রশ্মি বিকিরণ হয় তা নিয়ে কোনো কাজ হয়নি।

তার মতে শুধু টাওয়ারই নয়, মোবাইল হ্যান্ডসেটগুলো থেকেও সরাসরি রেডিয়েশন যাচ্ছে মানবদেহে। “অসংখ্য নিম্ন মানের সেট বাজারে আছে এবং বাংলাদেশের মানুষ সেগুলো ব্যবহারও করছে। কিন্তু এগুলোর রেডিয়েশন ঝুঁকি নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই”। রেডিয়েশন নিয়ে উদ্বেগ ও রিট বাংলাদেশে মোবাইল ফোনের যাত্রা শুরু হয় নব্বইয়ের দশকের শুরুতে। কিন্তু অপারেটরদের যত্রতত্র টাওয়ার স্থাপন নিয়ে কোনো বিধিনিষেধ ছিলোনা। ফলে যেখানে সেখানে বাসা বাড়ির ছাদেও টাওয়ার স্থাপন করে অপারেটররা- যা পরে উদ্বেগের জন্ম দেয়। মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে একটি বেসরকারি সংস্থার পক্ষে কয়েক বছর আগে আদালতে রিট করেছিলেন আইনজীবী মনজিল মুরশেদ। তখন আদালত মোবাইল টাওয়ার রেডিয়েশন এর স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে নিশ্চিত হতে বিশেষজ্ঞ রিপোর্ট সংগ্রহ করতে নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী বিশেষজ্ঞদের দিয়ে কমিটি করে মন্ত্রণালয় এবং সে কমিটি ঢাকার কিছু মোবাইল টাওয়ার থেকে উচ্চমাত্রার রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার প্রমাণ পায়। মনজিল মুরশেদ জানান, এর পর মন্ত্রণালয়ও উদ্যোগী হয়ে একটি গাইডলাইন তৈরি করেছে। গাইডলাইনে রেডিয়েশন মাত্রা আন্তর্জাতিক নন আয়জনিং রেডিয়েশন প্রতিরক্ষা কমিশন বা আইসিএআইআরপি’র নির্দেশনা মতো দশ মেগাহার্টজে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু আমরা মনে করি জনসংখ্যা ঘনত্ব ও পরিবেশ বিবেচনায় এটি বাংলাদেশে হওয়া উচিত দশ ভাগের এক ভাগ।

মিস্টার মুরশেদ বলেন, রিট করার সময় তারা রেডিয়েশন মানবদেহের জন্য যেসব ঝুঁকি তৈরি করে তা এবং অনেক জায়গায় টাওয়ারের পাশে গাছ কিংবা পাখির ক্ষতির বিষয়গুলো আদালতে তুলে ধরেছিলেন। তিনি জানান গাইডলাইন নিয়ে আগামী রোববার আদালতে আবারও শুনানি হবে।

টাওয়ার বা মোবাইল রেডিয়েশন কি কি ক্ষতি করে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের শিক্ষক ড: গোলাম মোহাম্মদ ভূঞা তাঁর নিজের গবেষণার কথা উদ্ধৃত করে বলেছেন টাওয়ার রেডিয়েশনে সবচেয়ে ঝুঁকিতে পড়ে শিশুরা। “রেডিয়েশন সবার জন্যই ক্ষতিকারক। মানুষের শরীরে সেলগুলো একে অন্যের সাথে যেভাবে যোগাযোগ করে তাকে দারুণভাবে বাধাগ্রস্ত করে এক্সটারনাল রেডিয়েশন। আর এর পরিণতিতে ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও তৈরি হয়। তবে বাচ্চাদের শরীরে ফ্লু্ইড বেশি থাকার কারণে তারা বেশী আক্রান্ত হওয়ার আশংকা থাকে।

ড: গোলাম মোহাম্মদ ভূঞা বলেন, শিশুদের অটিজমে আক্রান্ত হওয়ার ক্ষেত্রেও এ রেডিয়েশন ভূমিকা রাখার আশংকা আছে। এর বাইরেও যে কারো মধ্যেই জেনেটিক পরিবর্তন, অবসন্নতা, লিউকেমিয়াসহ আরও কিছু রোগের ঝুঁকিও তৈরি হতে পারে রেডিয়েশনের কারণে। ঢাকার বেসরকারি হাসপাতাল মডার্ন ডায়াগনস্টিক মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলোজী বিভাগের প্রধান ফরিদ আহমেদ বলছেন – রেডিয়েশন মানব দেহকোষের ক্রোমোজোমকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে খুব খারাপ ধরণের টিউমার হতে পারে – যা ক্যান্সারে রূপ নেয়ার আশংকা থাকে। তিনি বলেন, শুধু রেডিয়েশন কেনো, আমরা যে মোবাইল সেট একেবারে কানের কাছে নিয়ে কথা বলি-এর ফলে ব্রেইন টিউমার হওয়ার আশংকা থাকে। কারণ রেডিয়েশনটা সরাসরি মস্তিষ্কের সংযোগ হয়ে পড়ে”।

আন্তর্জাতিক নন আয়নাইজিং রেডিয়েশন প্রতিরক্ষা কমিশন বা আইসিএআইআরপি মানবদেহের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কথা বলছে তাহলে এ রেডিয়েশন থেকে কানের বা মস্তিষ্কের টিউমার। এছাড়াও মাথাব্যথা, হৃদরোগসহ, ঘুম ঘুম ভাব, নিদ্রাহীনতা কাজের ব্যাঘাত ঘটাসহ অনেকগুলো সমস্যার কথা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। আর ভারতের এক গবেষণায় বলা হয়েছে মোবাইল টাওয়ারের রেডিয়েশন চড়ুই, মৌমাছি, শালিক, টিয়া, টুনটুনি সহ আমাদের পরিচিত অনেক পাখির জন্য খুবই ক্ষতিকর বলে প্রমাণিত।

প্রকৌশলী সুমন আহমেদ সাবির বলেছেন, যেসব বাসা বাড়ির ছাদে টাওয়ার আছে তার আশপাশের সবাই যেমন ঝুঁকিতে পড়ে তেমনি কাছাকাছি গাছের ফল ও পাখিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।কত টাওয়ার আছে বাংলাদেশে শহর থেকে গ্রাম গঞ্জ থেকে পর্যন্ত বিস্তৃত হয়ে আছে পাঁচটি মোবাইল অপারেটরের প্রায় চল্লিশ হাজার টাওয়ার। কর্মকর্তারা ও প্রকৌশলীরা আশা করছেন, এখন টাওয়ার ভাগাভাগির কারণে এ সংখ্যা অনেক কমে আসবে। তবে একই টাওয়ার একাধিক অপারেটরের ব্যবহার উপযোগী হতে হলে টাওয়ারগুলো শক্তিশালীও করতে হবে। সে দিকটি বিবেচনায় রেখেই যতটা সম্ভব জনবসতি থেকে দুরে ও নিরাপদ জায়গায় টাওয়ারগুলো স্থাপনের কথা বলা হচ্ছে। তবে টাওয়ার ব্যবসার লাইসেন্স এখন ভিন্ন প্রতিষ্ঠানকে দেয়ার কারণে টাওয়ার সংখ্যা কমে গেল পরিবেশ দূষণের ঝুঁকিও অনেক কমে যাবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 12 hours আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 3 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 3 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 3 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 3 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 4 days আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ১১ দিন বন্ধ।
অর্থনীতি 4 days আগে

৫০ জন কৃষক পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত।
অর্থনীতি 6 days আগে

তেঁতুলিয়ায় ইউএনও-চেয়ারম্যান দ্বন্ধ তুঙ্গে ঘুষের অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। 
আইন-বিচার 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক