admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২২ ১২:২০ পূর্বাহ্ণ
সনত চক্রবর্ত্তী,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মধ্যেরগাতী গ্রামে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে স্বামীর(মুশা) হাতে নুপুর আক্তার (২৫) নামে এক গৃহবধূরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মুসা(২৮) মোল্লা মধ্যেরগাতী গ্রামের কাওসার মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর ) রাত ১১ টার সময় পৌর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়া সুত্রে জানা যায়, স্ত্রী নুপুর আক্তারকে সব সময় সন্দেহ করতো স্বামী মুশা মোল্লা। এর জেরে বৃহস্পতিবার রাতে গৃহবধূ নুপুর আক্তারকে কুপিয়ে মারাত্মক জখম করে। প্রতিবেশিরা বিষয়টি জানতে পেরে আহত গৃহবধূকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেল কর্ত্যবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে রেফার করেন।
ফরিদপুরে অবস্থায় অবনতি হলে ঢাকার নিয়ে যাওয়া পথে গৃহবধূর মৃত্যু হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব (২১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন লাশ উদ্ধারের জন্য বোয়ালমারী থানার একটা টিম ঘটনা স্থানে পাঠিয়েছি।পরে বিস্তারিত জানতে পারবো।