হোম
অপরাধ

শাকিল হত্যা মামলার আসামি এক মাস ধরে পলাতক খুঁজছে পুলিশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম। চাঞ্চল্যকর শাকিল হত্যা মামলার প্রধান আসামি তিনি। এই ঘটনায় পরিষদ ছেড়ে ১ মাস ধরে পালিয়ে আছেন তিনি। ৫ অক্টোবর বুধবার এক মাস থেকে পরিষদে অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন প্যানেল চেয়ারম্যান সৈকত হোসেন। তবে পলাতক থেকে এখনো বহালতবিয়তে ‘চেয়ারম্যানগিরি’ করে যাচ্ছেন রফিকুল। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী, পরিষদের চেয়ারম্যান বা সদস্যের নামে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হলে কিংবা আদালত অপরাধ আমলে নিলে সংশ্লিষ্ট চেয়ারম্যান বা সদস্যকে সাময়িকভাবে বরখাস্তের ব্যবস্থা নিতে হবে।

জানা গেছে, ৪ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় ভানোর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি শাকিল আহম্মেদের (২৫) মৃত্যু হয়। এ ঘটনায় রোববার ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও নিহতের ভাই সাঈদ আলম। পরে চেয়ারম্যান রফিকুল ইসলাম উচ্চ আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেন। উচ্চ আদালত তার আবেদন নামঞ্জুর করেন এবং নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। ১২ সেপ্টেম্বর শাকিল হত্যা মামলার চার আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

তবে ধরাছোঁয়ার বাহিরেই আছেন প্রধান আসামি রফিকুল চেয়ারম্যান। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, এই মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান আসামি রফিকুল চেয়ারম্যান আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের জন্যে খুঁজছি। সব সময় ‘সুবিধাজনক অবস্থন’ খোঁজা রফিকুল ২০০২ থেকে ২০১১ সালে ভানোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এরপর দল পরিবর্তন করে ২০১৯ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে যান। এরপর দলের সাথে বিদ্রোহ করে ২০২১ সালে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

ভানোর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এক মাস থেকে পরিষদে অনুপস্থিত থাকলেও কার্যত কোনো ছুটি নেয়নি রফিকুল। চেয়ারম্যানের অনুপস্থিতির অজুহাতে অধিকাংশ সেবা থেকে বঞ্চিত রাখা হচ্ছে স্থানীয়দের। স্থানীয় সবুর আলী বলেন, প্রতিদিন ইউনিয়নের অনেক মানুষ পরিষদে এসে ঘুরে যাচ্ছে। পরিষদের লোকেরা চেয়ারম্যান না থাকার অজুহাত দিচ্ছে। বলছে চেয়ারম্যান আগে ফিরে আসুক। এখন কতদিনে চেয়ারম্যান আসবেন আর আমাদের কাজগুলো হবে, তা বুঝতে পারছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, স্থানীয় সরকার আইন অনুযায়ী ফৌজদারি মামলায় পালাতক থাকলে বরখাস্ত হওয়ার কথা ইউপি চেয়ারম্যান রফিকুলের। তবে এ সংক্রান্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। কারণ, বিপুল অর্থ খরচ করে তিনি সবাইকে দমিয়ে রেখেছেন। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুুমার রায় বলেন, এই উপজেলায় নতুন যুক্ত হয়েছি। ঘটনাটি আমার জানা ছিলো না। ইতিমধ্যে এ বিষয়ে জানতে পেরেছি। দ্রুতই যথাযোগ্য ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 10 minutes আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 5 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 23 hours আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 1 day আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 3 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক