admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখঃঠাকুরগাঁওয়ে ভেলাজান আনছারিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহ-অধ্যাপককের ছাত্রী সঙ্গে কেলেঙ্কারির কারণে সাময়িক বরখাস্ত। জানাজায় ভেলাজান আনছারিয়া ফাযিল( ডিগ্রি) মাদ্রাসার সহ-অধ্যাপক( আরবী) মোঃ নজরুল ইসলাম( ৫২) গত ২২/০৯/২০২২ ইং তারিখে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মোলানী তালতলী গ্রামের চিহারুর বাড়িতে তার মেয়েকে নিয়ে ঘটনা ঘটে।
চিহারুর মেয়ে(১৫)ভেলাজান আনছারিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী ওরই সঙ্গে ঘটনায় জড়িয়ে পড়ার কারণে তাকে আটক করে স্থানীয় লোকজন । পড়ে স্থানীয় চিলারং ইউনিয়ন পরিষদে নিয়ে যায় চেয়ারম্যানের হাতে জমা দেন, সেখানে ২৩/০৯/২০২২ ইং তারিখে শুক্রবারে একটি লিখিত নিয়ে স্থানীয় চেয়ারম্যান ছেড়ে দেন । এই ঘটনার বিষয় নিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ , সহ- অধ্যাপকগণ, প্রভাষক গণ, শিক্ষকগণ ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যগণ সহ সকলের আলোচনা সাপেক্ষে মোঃ নজরুল ইসলাম ( সহ- অধ্যাপককে প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতি বলেন । ঘটনাটির বিষয়ে মোঃ নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা পরিকল্পিত ভাবে আমাকে ঘটনায় জড়িয়েছেন।