হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে ভুয়া এনজিও’র চেক প্রতারণার মামলা নিঃশ্ব দরিদ্ররা দেখানো হয় ঋণের লোভ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

বিশ্বজিত সরকার রনি, স্টাফ  সুবিধামত জায়গা ভাড়া নিয়ে গ্রামাঞ্চলের মানুষকে আকৃষ্ট করতে লোভনীয় অফারে ঝুলিয়ে দেয়া হয় ব্যানার। এরপর ওই প্রতিষ্ঠান থেকে ঋণ দেয়ার নামে ব্লাংক চেক হাতিয়ে ধরিয়ে দেয়া হয় দশ-পঞ্চাশ হাজার টাকা। টাকা দেয়ার চার মাসের মাথায় উধাও হয়ে যায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরে ঋণ নেয়া ব্যক্তিদের নামে একে একে আসতে থাকে চেক প্রতারণার মামলা। করোনার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগতগাজী এলাকায় অগ্রনী-ই কমার্স লিমিডেট নামে একটি অফিসের জন্য বাড়ি ভাড়া নেয় ওমর আলী নামে এক ব্যক্তি। এলাকার মানুষকে ঋণ প্রদানে চটকদার প্রচরণা চালান। সাপ্তাহিক কিস্তিতে এক লাখ টাকা জমা করলেই ছয় বছরের মাথায় দেয়া হবে দুই লাখ টাকা। এছাড়া বসতবাড়ী, আবাদি জমি, দোকানঘর, টিভি, ফ্রিজ, যানবাহনসহ বিনিয়োগ করা হবে অনেকছিুই।

পাশাপিাশি দেয়া হবে ঋণ। এমন লোভনীয় প্রচারণায় মুগ্ধ হয় স্থানীয়রা। টাকা জমানোর পাশাপাশি অফিস প্রধাণ ওমর আলীর নির্দেশে   চেক জমা দিয়ে ঋণের জালে পাঁ দেন এলাকার দরিদ্ররা। জনপ্রতি দশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ঋণ প্রদানের চার মাসের মাথায় সটকে পরেন অফিস প্রধাণসহ অন্যান্যরা। এরপর আদালত থেকে একেক জনের নামে এক থেকে ছয় লাখ টাকার চেক প্রতারণা মামলার কাগজ আসলে জানতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছে। প্রত্যেক ঋণ গ্রহীতার বিরুদ্ধে হাওলাদ দেখিয়ে ওমর আলীর করা মামলায় এখন নিঃশ্ব হয়ে আদালত চত্বরে ঘুরছেন।

আদালতে হাজিরা দিতে এসে ওমর আলীকে পেয়ে ক্ষুদ্ধ হয়ে বিচার দাবি করেন সবাই। ভুক্তভোগীদের অভিযোগ, কেউ পাঁচ হাজার, কেউ দশ হাজার. কেউ আবার পঞ্চাশ হাজার টাকা নিয়েছে। কিন্তু ঋণ নেয়ার পর কয়েকটি কিস্তিও দেয়া হয়। পরে হঠাৎ অফিসের লোকজন উধাও হয়ে যায়। কিস্তি দেয়ার জন্য ওমর আলী ও তার লোকজনের সাথে ফোনে যোগাযোগ করলেও তারা কিস্তি নিতে আসেন নি। পরে শুনি এর ওর বিরুদ্ধে চেক প্রতারণার মামলা হয়েছে। আমরা গরিব মানুষ ঋণ নিছি পাঁচ-দশ হাজার টাকা। কিন্তু ওমর আলী ব্যক্তি বাদি হয়ে আমাদের ১১ জনের নামে মামলা করেছে। প্রতিজনকে ১ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত মামলা হাওলাদ দেখানো হয়েছে। যা সম্পূর্ন মিথ্যা। আমরা প্রশাসনের কাছে এর সুস্ঠ তদন্ত চাই। সেই সাথে তার বিচার দাবি করছি। বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নিময়ামতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে অভিযুক্ত ওমর আলী জানান, টাকা পরিশোধ না করা পর্যন্ত মামলা চলমান থাকবে।

কিছু লাভের আশায় তাদেরকে টাকা হাওলাদ দেয়া হয়েছিল। আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু হাসান জানান, ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে নিরীহ মানুষদের ব্যাংকে পাঠিয়ে একাউন্ট খুলিয়ে ঋণ দেয়ার নামে চেক হাতিয়ে নেয় ওমর আলী। পরে ব্যক্তি বাদি হয়ে সবার বিরুদ্ধে চেক প্রতারনার মামলা করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী জানান, এক ব্যক্তি একাধিক মামলা করেছেন। কেন করেছেন। তার আয়ের উৎস কি? সংশ্লিস্ট দপ্তরকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে বিষয়টি বিজ্ঞ জেলা জজ সাহেবের নজরে আনার কথা জানান আইনজীবী সমিতির নেতা। এ বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা হলে তা বন্ধের ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে ভুক্তোভোগীরা তার বিরুদ্ধে মামলা করলে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয়দের তথ্য মতে, ২০২১ সালের জানুয়ারীতে অফিসটি স্থাপনের পর মাত্র চার মাস পরিচালনা করে ভগতগাজীসহ আশপাশের অর্ধশত মানুষের কাছে সঞ্চয় সংগ্রহের পাশাপাশি ঋণ দিয়ে ব্লাংক চেক হাতিয়ে ১১ জনের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেন ওমর আলী।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 5 hours আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 7 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 18 hours আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 21 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক