admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মে, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ ভাবে ৪২ হাজার ২৪ লিটার মজুদ করা ভোজ্য তেল উদ্ধার, জরিমানা আদায় করা হয়। জানাজায় কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিহারীমোড় নামক স্থানে আর এস অয়েল মিলের গোডাউনে আজ ১২ মে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।
উক্ত অভিযান ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জব্দকৃত ৪২ হাজার ২৪ লিটার মজুদ করা ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার ৬০৪ লিটার তেলের বৈধ কাগজপত্র নেই বলে জানা গেছে।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযুক্ত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়েছে।
ঝিনাইদহের সুশীল সমাজের ভুক্তভোগী জনগণ বলছেন এসব মুনাফাখোররা দেশে তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন এবং এই ধরনের অভিযান অভ্যাহত থাকবে বলে আশা করছেন।