admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মে, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দরে এক কলেজছাত্রী (১৭) কে অপরহরণ ও ধর্ষনের অভিযোগ মামলা দায়ের করা হয়। ১২ মে বৃহস্পতিবার ঐ ছাত্রীর পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ১১ মে বুধবার সদর উপজেলার সালন্দর শাহপাড়া গ্রামের মো: ফয়সাল আহম্মেদ (২১) একই গ্রামের ঐ ছাত্রীকে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে জোরপূর্বক অপহরন করে।
পরে একটি অটো চার্জারযোগে ঐ ছাত্রীকে নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলা বাজারে পৌছালে ছাত্রীর চিৎকারে বাজারের লোকজন এসে অটোচার্জারটিকে আটক করে। এ সময় অটো চার্জারে থাকা ফয়সাল ও অন্যান্যরা পালিয়ে যায়। বিষয়টি জানার পর ছাত্রীর বাবা মেয়েকে উদ্ধার করে বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, এর আগে গত ১ এপ্রিল ফয়সাল বাড়ির পাশ্ববর্তী জনৈক রমজান আলীর বাড়িতে নিয়ে ঐ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন করে।
মামলায় ফয়সাল ছাড়াও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করা হয়ে। সে ঐ গ্রামের মিজানুর রহমান ছুটুর ছেলে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে। ১২ মে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্ররন করা হয়।