admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
মোঃ মোস্তাফিজুর রহমান, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার উপজেলা প্রশাসনের আহ্বানে মে দিবস পালন করার পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা চেয়ারম্যান, জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মোঃ আব্দুল করিম। জনাব মোঃ তাজুল ইসলাম অফিসার ইনচার্জ হরিপুর থানা, জনাব বাবু নগেন কুমার পাল ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ। জনাব মোঃ রায়হানুল হক মিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হরিপুর ঠাকুরগাঁও। আলোচনায় উক্ত দিবসে ঈদকে সামনে রেখে জনস্বার্থে গণপরিবহন চালু রাখার বিষয়ে পরিবহন শ্রমিক ও প্রশাসন একমত পোষণ করেন।
আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম আহবায়ক, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন হরিপুর ঠাকুরগাঁও।মোটর শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক সমিতি, রিক্সা ভ্যান সমিতির প্রতিনিধিগণ। উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||