admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেসবিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৭ নং উথরাইল ইউনিয়নের বালেয়ামারী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ৭৫০ গ্রাম মাদক দ্রব্য গাঁজা সহ আসামী মোঃ মাজেদুর রহমান (৩০), সাং- নিশ্চিতপুর , উভয় থানা-কোতয়ালী, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে মাদক দ্রব্য সংগ্রহ করে স্থানীয় ভাবে বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স¦ীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।