admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান,হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও হরিপুরে অদ্য ২০/০৪/২০২২ ইং তারিখে বিকাল চারটায় হরিপুর মডেল মসজিদ হলরুমে “উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য , বীর মুক্তিযোদ্ধা, জনাব আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সভাপতি। ও এমপি পুত্র জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন।
উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ, মোঃ জিয়াউল হাসান মুকুল মহোদয়ের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আব্দুল করিম সাত্তার মহোদয়ের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। আরো উপস্থিত ছিলেন -বাবু নগেন কুমার পাল হরিপুর মুক্তিযোদ্ধা কমান্ডার, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, ভাইস-চেয়ারম্যান, মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প , মহিলা ভাইস চেয়ারম্যান, মোতাহারা পারভীন সুমী , অফিসার ইনচার্জ এ এস পি, মোঃ তাজুল ইসলাম , মোসলেম উদ্দিন মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যাক্ষ, জনাব মোহাম্মদ সৈয়দুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছয়টি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানগণ, রাজনৈতিক ব্যাক্তিত্ব , প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়া কর্মীবৃন্দ। অসুস্থ ব্যাক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। দেশের কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।