admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা আদিবাসী ছাত্রছাত্রীদের ও তাদের অভিভাবকদের শিক্ষা ও পড়াশুনার বিষয়ে আরোও বেশি সচেতন হওয়ার তাগিদ দেন। সে সময় তারা আদিবাসী বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যেরা।
যার মধ্যে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান আসাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আদিবাসী নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ছাত্র ছাত্রীদের মধ্যে মোট ৪৫জন ছাত্রছাত্রীকে ১লাখ ৬২ হাজার টাকা এবং ৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়।