admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২২ ৪:০০ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, টিসিবির গাড়ি-দোকান সংখ্যা ও পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবিতে গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাঁও জেলা কমিটি।
১৭ এপ্রিল রবিবার শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য দেন সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সহ-সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা নেতা রেজওয়ানুল হক রিজু প্রমূখ।
অবস্থান কর্মসুচিতে ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস-বকেয়া পরিষোধ, নূন্যতম মজুরী ঘোষনা এবং গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের বিষয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||