admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২২ ৫:০১ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বুধবার ১১ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনীম, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা শাহ আলম, এলজিইডি কর্মকর্তা শফিউল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, রাজারহাট উপজেলার কৃতি খেলোয়াড় সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে দিবসটির নানাবিধ দিক তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।