admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালিগঞ্জ বালিয়াডাঙ্গা গ্রামের মোঃ মফিজ শেখ (৫৫) নামের এক কৃষক মায়ের চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে। নিখোঁজ হওয়ার তিন দিন পর আজ শনিবার দুপুরে যশোরের একটি বেসরকারী হাসপাতালের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে তার লাশ মিলেছে।
তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে নিহত’র স্বজনরা অভিযোগ করেছেন। জানাযায় মফিজ শেখ কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তথ্য নিয়ে জানা গেছে, গত (২৬ মার্চ) মফিজ শেখ তার মা চান্দু বিবির অপারেশন করানোর জন্য যশোর শহরের রেল রোড এলাকার “যশোর পঙ্গু হাসপাতালে” অর্থপেডিক সার্জন ডাঃ এ এইচ এম এম আব্দুর রউফের তত্ববধানে ভর্তি করেন।
গত বৃহস্পতিবার ( ৩১ মার্চ) হাসপাতালের কাউন্টারে টাকা জমা দিতে এসে আর মায়ের কেবিনে ফিরে যাননি মফিজ।
শনিবার দুপুরে পঙ্গু হাসপাতালের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে মফিজ শেখের মৃত দেহ খুজে পায় পুলিশ। নিহত’র স্ত্রী তরু বেগম জানান, তার স্বামীকে কুপিয়ে ও হাত পা ভেঙ্গে কে বা কারা হত্যা করেছে। তিনি এই হত্যার বিচার দাবী করেন। মফিজের ভাই খোকন অভিযোগ করেন,তার ভাইকে পরিকিল্পত ভাবে সন্ত্রাসীরা হত্যা করে লাশ আন্ডারগ্রাউন্ড ফ্লোরে লুকিয়ে রাখে। তিনি ঘাতক চক্রকে খুজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান।
বিষয়টি নিয়ে যশোর পঙ্গু হাসপাতালের রিসিপশন থেকে শারমিন নামে এক তরুনী জানান,পুলিশ তাদের হাসপাতালের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। তাই বক্তব্য দেওয়ার মতো কেও নেই। এ ব্যাপারে যশোর কোতয়ালী মডলে থানার ওসি তাজুল ইসলাম জানান, হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারের জন্য আমরা তদন্ত শুরু করেছি,পুলিশ ক্লিনিকটির ম্যানেজার সহ স্টাফদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানান।