admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২২ ১১:১২ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ আবু সাঈদ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবীতে শহরে মানববন্ধন বিক্ষোভ ও সাংবাদ সম্মেলন। পহেলা এপ্রিল রোজ শুক্রবার বিকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়নবাসী। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও পাগলাকানাই ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে অংশগ্রহণকারীরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ঝিনাইদ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এসময় বক্তারা বলেন, গত ২৯ মার্চ দুপুরে ঝিনাইদহ বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমানের সাথে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ বিশ্বাসের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক-বিতান্ডা হয়।
এ ঘটনাকে পুঁজি করে কিছু কুচক্রি মহল আবু সাঈদ বিশ্বাসসহ কয়েকজনের নামে মিথ্যা মালমা দায়ের করে। যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তারা। বক্তারা অভিযোগ করে বলেন, আবু সাঈদ বিশ্বাসের রাজনৈতিক প্রতিপক্ষ শ্রমিক আন্দোলনকে পুঁজি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।