admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তিঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব- ১৩ প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।র্যাব- ১৩নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

র্যাব- ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ১৪ কেজি গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এরই ধারাবাহিকতায় র্যাব- ১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ ২০২২ খ্রিঃ দুপুরে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন বিরামপুর পৌরসভাস্থ মাইক্রো বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট করিয়া ঢাকা টু দিনাজপুর গামী ০১ টি ট্রাক তল্লাশি করে ০৮ কেজি গাঁজা সহ আসামী ১। মোঃ রাশেদুজ্জামান (৩০), সাং-বৈরাগীদিঘী, ২। মোঃ মুকছেদুল ইসলাম (৩৪), সাং- কাশিমপুর, উভয় থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করে এবং উপরোক্ত আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন বাগলপাড়া এলাকার পলাতক আসামী মোঃ সেলিম রেজার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আরো ০৬ কেজি গাঁজাসহ সর্বমোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাকও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।